কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার বিষয়টি জানান জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা শহরতলীর নোয়াপাড়ায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসেন ওই যুবক। কুমিল্লা মুরাদনগর উপজেলার পশ্চিম ঘোড়াশাল ৪ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন ও হাসিনা বেগমের ছেলে হিসেবে জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করতে আসেন। পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে দেখে সন্দেহ করলে ঠিকানা জিজ্ঞেস করা হয়। এ সময় তিনি ঠিকানা না বলতে পারায় আমাদের জানানো হয়। আমরা গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি ওই যুবকের নাম ইয়াছিন (১৯)। গত ২০ দিন আগে মিয়ানমারে বলিবাজার এলাকা থেকে কক্সবাজার আসেন তিনি।
ওসি রাজেস আরও বলেন, পুলিশ গিয়ে রোহিঙ্গা যুবক ইয়াছিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এই রোহিঙ্গা যুবক কীভাবে জন্মসনদ পেলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৮ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
২১ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে