রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে চলছে উৎসবমুখর ভোটগ্রহণ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকেই মেয়েদের ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন, পছন্দের প্রার্থীকে ভোট দিতে উদ্গ্রীব শিক্ষার্থীরা অপেক্ষা করছেন শান্তভাবে।
বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, সিরাজী ভবন ও ডিনস কমপ্লেক্স— এই তিন কেন্দ্রে ছয়টি ছাত্রী হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। সকাল থেকেই এসব কেন্দ্রে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। অনেক শিক্ষার্থী জানিয়েছেন, এটি তাদের জীবনের প্রথম ভোট।
ডিনস কমপ্লেক্স কেন্দ্রে ভোট দিতে আসা শিক্ষার্থী নাজমিন নাহার বলেন, ‘এটা আমার জীবনের প্রথম ভোট। ভেতরের পরিবেশ খুব সুন্দর। দায়িত্বে যারা আছেন, তারা অত্যন্ত সহানুভূতিশীলভাবে দায়িত্ব পালন করছেন। প্রতিটি ধাপ আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে, প্রাইভেসিও বজায় রাখা হয়েছে।’
আরেক শিক্ষার্থী নাফিজা আমের বলেন, ‘ভেতরের পরিবেশ খুব ভালো, উপস্থিতিও অনেক বেশি। জাতীয় নির্বাচনে কখনো ভোট দিইনি, তাই জীবনের প্রথম ভোট দিতে পেরে দারুণ লাগছে।’
অন্য এক শিক্ষার্থী জানান, ‘গত কয়েক দিন ধরে ক্যাম্পাসে নির্বাচনী আমেজ ছিল। আজ ভোটের দিন সেই উৎসব আরও বেড়ে গেছে। লম্বা লাইন, সবাই উত্তেজিত, আমিও জীবনের প্রথম ভোট দিতে যাচ্ছি— খুব আনন্দ লাগছে।’
সিরাজী ভবন কেন্দ্রে দায়িত্বে থাকা এক প্রিজাইডিং কর্মকর্তা বলেন, ‘সবকিছু এখন পর্যন্ত সুষ্ঠুভাবে চলছে। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ভোট দিচ্ছেন। কোনো অনিয়ম বা সমস্যা দেখা যায়নি। আশা করছি, ভোটগ্রহণ শেষ পর্যন্ত এইভাবেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।’

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
২ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২ দিন আগে
যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
৩ দিন আগে