লামায় সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ আটক ১

বান্দরবান প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলা থেকে ৩ কোটি ৬০ লাখ টাকার ৩ কেজি ৬০০ গ্রাম আফিম উদ্ধার করেছে র‌্যাব। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ইয়াংছা ছোট পাড়া থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় পাচারের অভিযোগে হ্লামং মার্মা (৪৫) নামের এক যুবককে আটক করে র‌্যাব। আটক হ্লামং মার্মা ছোট পাড়ার বাসিন্দা মংচাই মার্মার ছেলে।

সূত্র জানায়,জেলার দূর্গম পাহাড়ি এলাকায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় বৃদ্ধিসহ মাদক কারবারীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে চোরাই পথে আফিমসহ অন্যান্য মাদক দ্রব্য পাচার করে আসছে- এমন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেলে র‌্যাব-১৫ এর সদস্যরা উপজেলার ইয়াংছা ছোট পাড়ায় অভিযান চালায়। এ সময় আফিম পাচারের হ্লামং মার্মাকে আটক করা হয়। পরে হ্লামং মার্মার তথ্যের ভিত্তিতে তার নিজ ঘরের শোবার কক্ষের খাটের নিচ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম আফিম উদ্ধার করে র‌্যাব। উদ্ধার করা আফিমের বাজার মূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা বলে জানা গেছে।

আটক হ্লামং মার্মা র‌্যাবকে জানায়, বান্দরবান জেলার গহীন পাহাড় বিশেষ করে সীমান্ত এলাকায় একটি সিন্ডিকেট রয়েছে, যারা এ আফিম চাষ করাসহ প্রক্রিয়াজাত করে থাকে। এরপর আফিমগুলো কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, এ ঘটনায় আটক হ্লামং মার্মার বিরুদ্ধে রোববার রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৮ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২১ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে