ধুনটে যমুনায় ভাঙন, নদীগর্ভে বিলীন স্পারের ৩০ মিটার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৫: ৪৬
বগুড়ার ধুনট উপজেলার শহড়াবাড়ি স্পারের ভাঙন রোধে বালুর বস্তা দিয়ে জরুরি প্রতিরোধের চেষ্টা চলছে। ছবি: রাজনীতি ডটকম

উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ভাঙন দেখা দিয়েছে। নদীর তীব্র স্রোতে শহড়াবাড়ি স্পারের সামনের অংশের প্রায় ৩০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে। রোববার সকালে নতুন করে এ ভাঙন সৃষ্টি হওয়ায় নদীতীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, রোববার সকাল ১০টার দিকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শহড়াবাড়ি এলাকায় যমুনা নদীর ভাঙনে স্পারের সামনের অংশ ধসে যায়। ভাঙন এখন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বসতিপূর্ণ এলাকার দিকে এগিয়ে আসছে বলে আশঙ্কা করছেন তারা।

ভাঙন ঠেকাতে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ও টিউব ফেলা হচ্ছে। পাউবো কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বছরের অক্টোবরে একই এলাকায় যমুনার ভাঙনে ভূমিসহ নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছিল। পরে জিও ব্যাগ ও টিউব ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। তবে এবার নদীতে পানি বাড়ায় শহড়াবাড়ি ও বানিয়াজান স্পারের মধ্যবর্তী কয়েকটি স্থানে আবারও ভাঙন শুরু হয়েছে।

তাদের অভিযোগ, বর্ষা মৌসুম এলেই যমুনার ভাঙন নতুন করে দেখা দেয়। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তলদেশ দুর্বল হয়ে পড়েছে বলেও দাবি করেন স্থানীয়রা। তারা স্থায়ীভাবে ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আব্দুল মালেক বলেন, ভাঙনরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশে বালুভর্তি জিও ব্যাগ ও টিউব ফেলা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রাজনীতি/আরআইআর

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৯ কোটি টাকা পাচারের অভিযোগে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস গ্রেপ্তার

হরিদাস চন্দ্র তরণী দাস ওই গ্রামের গোপীনাথ চন্দ্র দাসের ছেলে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, ঢাকার উত্তরা পশ্চিম থানায় করা অর্থপাচারের মামলায় ঢাকার পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।

৪ ঘণ্টা আগে

শ্রীপুরে গার্মেন্টস কর্মীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

নিহত নাছিমা নেত্রকোনার পূর্বধলা উপজেলার কৈলশাপুর বনপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে। তিনি শ্রীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

৫ ঘণ্টা আগে

কাপ্তাই লেকে পানির স্তর ১০০ ফুট ছাড়াল, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

, সোমবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে মোট ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। চলতি বছরের মধ্যে এটি সর্বোচ্চ উৎপাদন।

৫ ঘণ্টা আগে

রাতভর বৃষ্টিতে ডুবল কুমিল্লা, দুর্ভোগে বাসিন্দারা

কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০৭ মিলিমিটার। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, দিনভর আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৫ ঘণ্টা আগে