মুখ দিয়ে লিখে জিপিএ-৫ পেল লিতুন জিরা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৯: ০১

হাত-পা ছাড়াই জন্ম হয়েছিল লিতুন জিরার। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তার অদম্য মেধা ও ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখতে পারেনি। মুখ দিয়ে লিখে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে এই সাহসী কিশোরী।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল প্রকাশের পর থেকে খুশির বন্যা বইছে তার পরিবারে। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন লালন করে চলেছে সে।

যশোরের মনিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের প্রভাষক হাবিবুর রহমান ও গৃহিণী জাহানারা বেগম দম্পতির একমাত্র সন্তান লিতুন জিরা। ২০১৯ সালে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল সে।

লিতুন জিরার মা জাহানারা বেগম জানান, জন্মের পরই দেখেন সন্তানটি দুই হাত-পা ছাড়াই পৃথিবীতে এসেছে। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের নানা মন্তব্য আর কৌতূহল সয়ে নিয়ে মেয়েকে আগলে রেখেছেন তিনি। মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অনেক রাত কেটেছে, কিন্তু আশা ছাড়েননি কখনও।

তিনি বলেন, ‘মেয়ের মেধা ও পড়াশোনার প্রতি আগ্রহ আমাদের নতুন করে স্বপ্ন দেখিয়েছে। আজ আমি গর্বিত।’

লিতুন জিরার বাবা হাবিবুর রহমান বলেন, ‘দুই হাত-পা না থাকলেও সে অসম্ভব মেধাবী। তাই তাকে স্কুলে ভর্তি করাই। সে কখনো পড়ালেখা থেকে পিছিয়ে পড়েনি। এই বছর লিতুন জিরা মনিরামপুর উপজেলার নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফলে জিপিএ-৫ পেয়ে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে সে।’

বিদ্যালয়ের শিক্ষক রেজাউল ইসলাম বলেন, ‘হাত-পা ছাড়া জন্ম নেওয়া একটি শিশুর এই পর্যায়ে পৌঁছানো নিঃসন্দেহে এক অসাধারণ অর্জন। একাগ্রতা, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসই তার সাফল্যের মূল চাবিকাঠি।’

আরেক শিক্ষক কায়ছেদ আলী বলেন, ‘সে অস্বাভাবিক শারীরিক অবস্থায় জন্ম নিলেও তার মেধা ও মনোবল ছিল অতুলনীয়। আমরা আগেই বিশ্বাস করতাম, সে জিপিএ-৫ পাবে।’

নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম বলেন, ‘লিতুন জিরা শুধু তার শ্রেণিতে প্রথম নয়, পুরো স্কুলের গর্ব। তার এই অর্জন আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে