খুলনা ব্যুরো

খুলনায় দৈনিক আমার দেশের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
তারা হলেন, আমার দেশের খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও নিজস্ব প্রতিবেদক কামরুল হোসেন মনি। তারা খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে এহতেশামুল হক শাওন ও কামরুল হোসেন মনি শিববাড়ী মোড়ে আসলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যান।
সাংবাদিক এহতেশামুল হক শাওন বলেন, প্রথমে আমার সঙ্গে এক ব্যক্তির কথা হয়। কথার এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে উঠলে আমি বলি, ভাই- এভাবে উত্তেজিত না হয়ে আসুন দেখা করে সরাসরি কথা বলি। তখন তিনি বলেন, শিববাড়ি মোড়ে সুলতান ডাইন রেস্টুরেন্টের সামনে আসুন। সেখানে গিয়ে দেখি কিছু মানুষের ভিড়। এ মোড়ে সাধারণত এমনিতেই ভিড় থাকে। আমি ও আমার স্টাফ রিপোর্টার মনি মোটরসাইকেল থেকে নামতে তারা এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে।
সোনাডাঙা থানা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। অপরাধীদের ধরতে আমরা তৎপর রয়েছি।

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
১ দিন আগে
যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১ দিন আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
২ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
২ দিন আগে