দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তের ভারতীয় অংশে বিএসএফ’র গুলিতে সাজেদুর রহমান (২৭) ও খাজা মঈন উদ্দীন নামে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার বাড়াদী সীমান্তে ৮২নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত সাজেদুর রহমান উপজেলার সীমান্তবর্তী ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলির ছেলে ও মঈন উদ্দীন একই গ্রামের শরিয়তুল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিরার দিবাগত রাতে সাজেদুল ও মঈন উদ্দীনসহ কয়েকজন বাড়াদী সীমান্তে ৮২নং মেইন পিলারের কাছ দিয়ে অবৈধ্য পথে ভারতে গরু আনতে যান। এ সময় ভারতীয় কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুর ক্যাম্পের বিএসএফ’র সদস্যরা তাঁদের লক্ষ করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সীমান্তের আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে তাঁরা মারা যান।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার শাহা বলেন, সাজেদুর রহমান ও মঈন উদ্দীন নামের দুই বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হয়েছেন জানতে পেরেছি। ধারণা করা হচ্ছে, তাঁরা ভারতে চোরাই পথে গরু আনতে গিয়ে নিহত হয়েছেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি জানায়, দামুড়হুদার বাড়াদী সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফের গুলিতে দুইজন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত হতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। বিএসএফ’র কাছ থেকে জানার পর নিশ্চিত হওয়া যাবে।

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
৮ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
৯ ঘণ্টা আগে
হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১৩ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে