যশোর প্রতিনিধি

ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) থেকে রোববার (১৪ এপ্রিল) পর্যন্ত টানা ৪ দিন ভারতের সাথে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এতে বন্দরে প্রবেশের অপেক্ষায় দুই সীমান্তে সহস্রাধিক পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম জানান, ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে বেনাপোল বন্দরে টানা ৪ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এসময় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য ও বন্দর থেকে পণ্য খালাসের কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ১৫ এপ্রিল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হবে। তবে ছুটিতে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
এদিকে ছুটির মধ্যে যাতে বন্দরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান বন্দর কর্তৃপক্ষ।।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
৮ ঘণ্টা আগে
হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১২ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে