ভারত কি আমাদের বিনা পয়সায় মালামাল দেয়: নৌ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‍“আমদানি-রপ্তানি বন্ধ হলে ক্ষতিগ্রস্ত কি আমরা একাই হবো, নাকি ভারতও হবে। ভারত কি আমাদের বিনা পয়সায় মালামাল দেয়। তারা টাকার বিনিময়ে দেয়। তারা তো গরু বন্ধ করেছিল। আমরা এখন গরু খায় না? ব্যবসা বন্ধ যদি উনারা করতে চান সেটা উনাদের ব্যপার। উনারা বন্ধ করলে উনাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।”

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, ভারত পণ্য রপ্তানি বন্ধ চাইলে সেটা তাদের ব্যাপার। এতে তাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। তাদের লাখ লাখ মানুষের কর্মসংস্থান বন্ধ হবে। ভারতের ব্যবসায়ীরা এতো বড় বাজার হাতছাড়া করতে চায় না। তারা যদি বন্দরে রাজনৈতিক অবরোধ করতে চায় করুক। সেটা তাদের বিষয়।

উপদেষ্টা প্রথমে ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ঘুরে দেখেন। এসময় দুই দেশের পাসপোর্ট যাত্রীদের খোঁজখবর নেন। পরে ভোমরা স্থলবন্দরের পার্কিং শেড ও নতুন নির্মাণাধীন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

এ সময় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, বিজিবি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ, ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক, ভোমরা বন্দরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মোল্যা মো. নকীবুল্লাহ, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক আবু মুসা প্রমুখ বক্তব্য রাখেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

৯ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

২১ ঘণ্টা আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে