চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা ছোট দুধপাতিলা রেলগেটে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আলামিন হোসেন (২৯) নামে বুদ্ধি প্রতিবন্ধী যুবক মারা গেছে। শুক্রবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেন ছোটদুধপাতিলা রেলগেট অতিক্রম করার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
আলামিন হোসেন সদর উপজেলার ডিহি কৃষ্ণপুর ডাক্তার পাড়ার ঝন্টু আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে দর্শনা হল্ট স্টেশন রেলওয়ে পুলিশ ইনচার্জ জানান, দামুড়হুদা উপজেলার ছোটদুধপাতিলা গ্রামের রেলগেটে কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করার সময় বুদ্ধি প্রতিবন্ধী আলামিন হোসেন অরক্ষিত রেলগেট পার হতে যায়। এ সময় ট্রেনের সঙ্গে সজরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ও দর্শনা রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিকরে দর্শনা রেলওয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে দিয়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১২ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে