ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজশিক্ষক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ইটবোঝাই ট্রাকচাপায় এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (১ এপ্রিল) সকালে উপজেলার কলাফোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজশিক্ষক মো. রেজাউল উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মল্লিক শহীদুল ইসলাম কারিগরি কলেজের শিক্ষক।

হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, যাদবপুর গ্রামের কলেজশিক্ষক কলাফোলা গ্রামে ইটবোঝাই ট্রাকচাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় সড়ক আইনে মামলা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার যাদবপুর গ্রামের রেজাউল করিম মোটরসাইকেলে সদর উপজেলার নগর বাথান যাচ্ছিলেন। পথে উপজেলার কলাফোলা গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

৯ ঘণ্টা আগে

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১৩ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে