খুলনা ব্যুরো

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। এনসিপি নেতারা জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গুলিবিদ্ধ মোতালেব এনসিপির শ্রমিক উইং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে খুলনা শহরের সোনাডাঙা এলাকায় গাজী মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সামাজিক যোগাযোমাধ্যম ফেসবুকে এক পোস্টে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু এ তথ্য জানিয়েছেন। মোতালেবের একটি ছবিও পোস্ট করেছেন তিনি।
ডা. মিতু লিখেছেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে এনসিপির প্রার্থী ফরিদুল হক রাজনীতি ডটকমকে জানান, মোতালেব শিকদারের কানের ওপরের দিকে গুলি লেগে বেরিয়ে গেছে বলে শুনেছেন তিনি। গুলিবিদ্ধ মোতালেবকে পথচারীরা হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে স্বজনরা সেখানে হাজির হন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রাজনীতি ডটকমকে বলেন, ‘আমরা নিশ্চিত হয়েছি, উনি গুলিবিদ্ধ হয়েছেন। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, রোগী বর্তমানে শঙ্কামুক্ত, উনার চিকিৎসা চলছে।’
ঘটনাটা কারা ঘটিয়েছে বা এর পেছনের মোটিভ কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি পুলিশ। ওসি রফিকুল বলেন, আমাদের একাধিক টিম ঘটনাস্থল ও আশপাশে কাজ শুরু করে দিয়েছে। আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের ওপর। যদি কোনো ফুটেজ পাই, তাহলে খুব দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
এনসিপি খুলনা মহানগরের সংগঠক সাইফ নেওয়াজ বলেন, খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সেটা নিয়ে মোতালেব শিকদার কাজ করছিলেন।
এর আগে গত ৩০ নভেম্বর খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে প্রকাশ্যে দুই তরুণকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১৭ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
১ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
১ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
২ দিন আগে