শার্শায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩

বেনাপোল (যশোর) প্রতিনিধি
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ছবি

যশোরের শার্শায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু রোগ। এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত তিনজন রোগীকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন তাদের অবস্থা অনেকটা ভালো।

ডেঙ্গু আক্রান্ত রোগীদের একজন শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের, একজন চান্দুড়িয়ারঘোপ গ্রামের, আরেকজন পাড়িয়ারঘোপ গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ।

বর্ষার আগে থেকেই এ বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়তে থাকে। ডেঙ্গু ছড়িয়েছে গ্রাম এলাকাতেও। স্থানীয়রা বলছেন, ঢাকাসহ ডেঙ্গুপ্রবণ এলাকা থেকে আসা মানুষদের কারণে এলাকাতেও ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে।

নাভারন বাজারের ব্যবসায়ী ফজর আলী বলেন, ঢাকার পরিবহন দিনে ও রাতে বিভিন্ন জেলা ও উপজেলা শহরে যাত্রী বহন করছে। এ কারণে অনেক পরিবহনে এডিস মশা ছড়িয়ে পড়ছে। পরিবহনগুলোতে ঠিকমতো মশা নিধনের ওষুধ স্প্রে করা হলে পরিবহনে করে এডিস মশা ছাড়ানোর ঝুঁকি কম থাকবে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. মাহফুজুর রহমান বলেন, সারা দেশে ডেঙ্গু জ্বর ভয়াবহ রূপ ধারণ করছে। শার্শাতেও ডেঙ্গু ছড়িয়েছে। তিনজন এখনই ভর্তি আছেন হাসপাতালে।

ডেঙ্গু থেকে সুরক্ষায় করণীয় তুলে ধরে ডা. মাহফুজুর বলেন, ঘরে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। দিনের বেলা ঘরে ও বাইরে ফুল হাতা শার্ট পরতে হবে। বাড়ির আশপাশে সব ধরনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু থেকে বাঁচতে এসব বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩ জেলায় সড়কে ঝরল ১৭ প্রাণ, আহত অন্তত ৩০

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেট ও বগুড়ায় দু’টি বড় দুর্ঘটনার পাশাপাশি আগের রাতে ঝিনাইদহে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়।

১ দিন আগে

কাজের জন্য দাঁড়িয়েছিলেন রাস্তায়, বাসচাপায় গেল ৭ দিনমজুরের প্রাণ

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, বাসচাপায় দুর্ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও একজনের।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার ধলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

১ দিন আগে

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে

১ দিন আগে