ডেস্ক, রাজনীতি ডটকম

‘ঘূর্ণিঝড় রেমাল’ বাংলাদেশের উপকূল অতিক্রম করায় মোংলা বন্দরকে ১০ নং মহাবিপৎসংকেত থেকে নামিয়ে স্থানীয় সতর্ক সংকেত ৩ দেখিয়ে যেতে বলা হয়েছে। এই অবস্থায় বন্দরে অপারেশনাল কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
সোমবার (২৭ মে) বিকেল ৪টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম (মনির) এ তথ্য জানান।
তিনি জানান, মোংলা বন্দরও এলার্ট ৪ নং থেকে ১ এ নামিয়ে এনেছে। বন্দর চ্যানেলে অবস্থানরত বিদেশি জাহাজগুলো নিরাপদে রয়েছে। জেটি এরিয়ায় সংরক্ষিত শেড, ওয়্যার হাউজ এবং ইয়ার্ডে রাখা গাড়ি, মেশিনারিজ ও কন্টেইনারসমূহ নিরাপদে রয়েছে। বন্দর জেটিতে অপারেশনাল কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
বাতাসের বেগ কিছুটা তীব্র এবং নদী উত্তাল থাকার কারণে মোংলা বন্দরের ভিটিএমআইএস’র মাধ্যমে চ্যানেলে চলাচলকারী নৌযানসমূহকে সতর্কতা বজায় রেখে চালাচলের নির্দেশনা প্রদান করা হচ্ছে। পর্যাপ্ত প্রস্তুতি ও নিরাপত্তার কারণে মোংলা বন্দর ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টির তাণ্ডবে ছয় জেলায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পটুয়াখালীতে তিন জন, ভোলা ও বরিশালে দুই জন করে এবং সাতক্ষীরা, চট্টগ্রাম ও কুমিল্লায় একজন করে রয়েছে। নিহতদের মধ্যে রোববার (২৬ মে) দুই জন এবং সোমবার আট জনের মৃত্যু হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
৮ ঘণ্টা আগে
হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১২ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে