নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে মাদক মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মুহাম্মাদ আকরাম হোসেন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পূর্ব সোনাপুর গ্রামের ফজল আহম্মেদের ছেলে সোহেল রানা (৩৯), যশোর সদর উপজেলার পূর্বচানপাড়া গ্রামের মোকলেস মণ্ডলের ছেলে রবিউল ইসলাম (৫০), দাইতলা মোড় এলাকার বাবর আলী মোল্যার ছেলে সবুজ হোসেন (৩০) ও একই এলাকার জুলফিকার আলীর ছেলে তারেক আজিজ (৩৫)।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম ও সবুজ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই দণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তারেক আজিজ অনুপস্থিত ছিলেন ।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সরদার মাহবুবুর রহমান জানান, ২০১৪ সালের ১৮ এপ্রিল ভোর সোয়া ৫টার দিকে নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার সীতারামপুর ব্রিজের পূর্ব পাশে একটি পিকআপ তল্লাশি করে সোহেল, রবিউল ও সবুজকে জিজ্ঞাসাবাদের পর স্বীকারোক্তি মোতাবেক গাড়ির ইঞ্জিনকভারের মধ্য থেকে ২২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়। পরে ওই তিনজন ও তারেক আজিজসহ মোট চারজনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৪ জনের সাক্ষ্যপ্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ আদেশ দেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

৮ ঘণ্টা আগে

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১২ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে