সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় টেস্ট (নির্বাচনি) পরীক্ষায় সাত বিষয়ে ফেল করা এক শিক্ষার্থীর বিরুদ্ধে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ এবং স্কুলের কয়েকটি কক্ষে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে।
অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম আরিফ। তিনি লক্ষীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজের ছেলে। তবে আরিফের বিরুদ্ধে স্কুলে তালা দেওয়ার অভিযোগের বিষয়ে বাবা আব্দুল আজিজ অবগত নন বলে জানান। তিনি আরও বলেন, ‘আমি বিএনপির রাজনীতি করি, আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়।’
স্কুল সূত্রে জানা যায়, বুধবার (৬ জানুয়ারি) সকালে আরিফ স্কুলে গিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করেন। এ সময় তিনি টেস্ট পরীক্ষায় কতগুলো বিষয়ে ফেল করেছেন জানতে চান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ।
আরিফ সাত বিষয়ে ফেল করেছেন জানিয়ে সেখানে উপস্থিত শিক্ষকদের হুমকি দিয়ে বলেন, তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিলে এক বা দুই বিষয়ে ফেল করা অন্য কোনো শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নিতে পারবে না। একপর্যায়ে তিনি স্কুলের কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, ‘টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় নিয়ম অনুযায়ী আরিফকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সে স্কুলে এসে অসদাচরণ করে এবং কক্ষগুলোতে তালা লাগিয়ে দেয়।’
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
১ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
১ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
১ দিন আগে