রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৫৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার ভোর পৌনে ৫টার দিকে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর বেড়ী বাঁধ এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আসামিরা কৌশলে পালিয়ে যায়।
আসামিদের বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. জামিরুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
মামলার পলাতক আসামিরা হলেন- মহানগরীর কাটাখালী থানার খিদিরপুর পশ্চিম খানপুরের শাহজাহান আলীর ছেলে মো. জামাল আলী (৪০) ও দামুকড়া থানার হরিপুর গ্রামের ইয়ার মোহাম্মদের ছেলে মো. সাজেদুল ইসলাম সাজজুল (৪৭)। আসামি জামাল ও সাজেদুলের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার ভোর সাড়ে ৪টায় ডিবির সদস্য মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এ সময় তারা জানতে পারে ওই এলাকার বেড়ি বাঁধের উপর কয়েকজন ব্যক্তি ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে। পরে ভোর পৌনে ৫ টায় অভিযান চালায় ডিবি। তবে পুলিশের উপস্থিত টের পেয়ে আসামি জামাল ও সাজেদুলসহ অজ্ঞাত আরও ২-৩ জন প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। এ সময় প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৫৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৮ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
২১ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে