দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৮ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে ওই ব্যক্তিদের ভারতের ভেতরে ফিরিয়ে নেওয়া হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে বিএসএফ সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়ার কাছাকাছি একদল ভারতীয় নাগরিককে নিয়ে আসে। পরে তাঁদের জোর করে বাংলাদেশের ভূখণ্ডে পাঠানোর চেষ্টা করা হয়।
সীমান্তসংলগ্ন মাঠে থাকা স্থানীয় বাসিন্দা জাহেনুর প্রথম বিষয়টি দেখতে পান। তিনি চিৎকার করলে বিজিবি সদস্য ও আশপাশের গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁদের প্রতিরোধের মুখে বিএসএফ সদস্যরা প্রথম দফার চেষ্টা থেকে সরে আসে।
স্থানীয় বাসিন্দা সাহেব আলী জানান, কিছু সময় পর বিএসএফ সদস্যরা পাশের আরেকটি সীমান্ত পয়েন্ট দিয়ে একই ধরনের চেষ্টা চালায়। তবে সেখানেও স্থানীয়দের বাধার মুখে তাদের পিছু হটতে হয়।
সীমান্তের শূন্যরেখার কাছে বসবাসকারী ভারতীয় নাগরিক নুর ইসলামের ভাষ্য, বিএসএফ ও ভারতীয় পুলিশের উপস্থিতিতে ২৮ জনকে সেখানে আনা হয়েছিল। তাঁদের মধ্যে ২৪ জন পুরুষ ও চারজন নারী ছিলেন। রাত প্রায় ১টার দিকে সবাইকে আবার ভারতের কাঁটাতারের ভেতরে ফিরিয়ে নেওয়া হয়।
ঘটনার পর থেকে গোবিন্দপুরসহ আশপাশের সীমান্ত এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে। পুনরায় পুশ ইনের আশঙ্কায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে সীমান্ত পাহারায় অংশ নিয়েছেন। নারী-পুরুষকে লাঠিসোঁটা হাতে সীমান্তবর্তী সড়ক ও বিভিন্ন পয়েন্টে নজরদারি করতে দেখা গেছে।
দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান বলেন, পুশ ইনের চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় গ্রামবাসী বিজিবিকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিরামপুর থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন বলেন, বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় নিজ উদ্যোগে নজরদারি করছেন। পুশ ইন ঠেকাতে সবাই সতর্ক অবস্থানে রয়েছেন।

নিহত রাশেদুল ফুলপুর উপজেলার কৃষ্ণ মহেশপট্টি গ্রামের বাসিন্দা। বাবার সঙ্গে তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। তবে ইটভাটায় কাজ না থাকায় প্রায় দেড় মাস ধরে বাড়িতেই ছিলেন তিনি। এ সময় পাশের এলাকার তিন যুবকের সঙ্গে তার চলাফেরা ও আড্ডা বেড়ে যায়। তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবেও কাজ করতেন রাশেদুল।
৮ ঘণ্টা আগে
সার পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক পরিবেশকের গুদামে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। একই দাবিতে জেলার ভূরুঙ্গামারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। পর্যাপ্ত সার সরবরাহ ও কথিত সার সিন্ডিকেট ভাঙার দাবিতে লালমনিরহাটেও মহাসড়ক অবরোধ করা হয়েছে।
১ দিন আগে
রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে মামলা-মোকদ্দমা তুলনামূলক কম এবং এখানকার মানুষ শান্তিপূর্ণ পরিবেশে থাকতে চান। সেই পরিবেশ ধরে রাখতে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ জরুরি।
১ দিন আগে
রাজধানীর দারুস সালামে গৃহবধূ জেসমিন বেগমকে গুলি করার ঘটনায় তার স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তদন্তে র্যাব জানিয়েছে, পারিবারিক ঝগড়ার একপর্যায়ে স্বামী আব্দুল মান্নানই স্ত্রীকে গুলি করেন।
১ দিন আগে