রাজশাহীতে ডা. কাজেম আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রাজশাহী ব্যুরো

রাজশাহীর যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) সামনে ‘নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন চিকিৎসকরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, জনপ্রিয় ও মানবিক চিকিৎসক কাজেম আলী হত্যার প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি। আমরা এর আগেও প্রতিবাদ জানিয়েছি কিন্তু কোনো এক অশুভ শক্তি আমাদের মুখ চেপে ধরেছিল। আমরা মনে করি এখন সময় এসেছে ন্যায়বিচার পাওয়ার যে কারণে আবারও রাস্তায় এসে দাঁড়িয়েছি। 

তারা আরও বলেন, ‘ডা. কাজেম আলীর মৃত্যুর পরে আস্তে আস্তে আমাদের কাছে সবকিছু পরিষ্কার হয়েছে। নির্বাচনে যেন বিএনপি-জামায়াত কোনক্রমে অংশ নিতে না পারে সে জন্য রাজশাহী সিটির তৎকালীন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের অনুমোদনক্রমে পুলিশ কমিশনারের পরিকল্পনায় এ হত্যা বাস্তবায়িত হয়। এতে গোয়েন্দা সংস্থাও জড়িত।'

বক্তারা অতিদ্রুত আসামিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। যাতে আগামীতে এমন জঘন্য অপরাধ ঘটানোর দুঃসাহস কেউ না দেখায়। দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচিতে যাওয়ারও ঘোষণা দেন তারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) রাজশাহীর নেতা ডা. ওয়াসিম হোসেন, ডা. ফারহান ইমতিয়াজ, ডা. মনোয়ার তারিক সাবু, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) রাজশাহীর সভাপতি অধ্যাপক ডা. কাজী মহিউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক ডা. মুর্শেদ জামান মিঞা, এনডিএফের নেতা ডা. হাসানুজ্জমান হাসু, ডা. ফজলুর রহমান ভুঁইয়া পাভেল, ডা. শাহানা পারভীন রিতু, রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রশিবিরের সভাপতি ডা. আপেল মাহমুদ, নিহত চিকিৎসক কাজেম আলীর ছেলে আবরার ফারহান আহম্মেদ সাদ, মেডিক্যাল টেকনোলজিস্ট জাহিদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, নিহত চিকিৎসক গোলাম কাজেম আলী আহমদ (৪২) চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ৪২তম এমবিবিএস ব্যাচের ছাত্র ও ইসলামী ছাত্রশিবিরের মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন। ২০২৩ সালের ৩০ অক্টোবর রাতে রোগী দেখে বাসায় ফেরার পথে নগরের বর্ণালী মোড়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। একটি মাইক্রোবাসে এসে খুনিরা তাকে খুন করে চলে যায়। একই রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে হত্যাকাণ্ডের শিকার হন এরশাদ আলী দুলাল (৪৫) নামে এক গ্রাম্য চিকিৎসক। তিনি হোমিও চিকিৎসাওসেবা দিতেন। তার বাড়ি রাজশাহী নগরীর উপকণ্ঠ কচুয়াতৈল এলাকায়। নগরীর কৃষ্টগঞ্জ বাজারে নিজের দোকান থেকে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। কিছুটা দূরে সিটিহাট এলাকায় তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এ দুই খুনের ঘটনায় মামলা হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। হত্যার কারণও উদঘাটন হয়নি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

২১ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১ দিন আগে