প্রতিবেদক, রাজনীতি ডটকম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সারা দেশে আজ রবিবার থেকেই একযোগে চিরুনি অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাবে। কোনো অপরাধী বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না। তবে সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই—আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের।”
সম্প্রতি রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী খুনের ঘটনায় ত্বরিত পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, “ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে ছয়জনকে শনাক্ত করা হয়েছে। দোষীদের কঠোর আইনের আওতায় আনা হবে, তারা যে পরিচয়েরই হোক না কেন। সরকারের অবস্থান স্পষ্ট—অপরাধী কোনো অবস্থাতেই রেহাই পাবে না।”
তিনি জানান, এ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। একইভাবে খুলনায় সংঘটিত অপর আরেকটি হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
উপদেষ্টা জোর দিয়ে বলেন, “দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা কোনো আপস করব না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।”
নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, “নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব পালন করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যেই আমাদের দায়িত্বসমূহ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে বলে আমরা আশাবাদী।”

গত ১১ জুলাই সকালে সাটুরিয়া উপজেলার চরতিল্লি দারুল উলুম মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। একই দিন শিশুটির বাবা মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ ও অধ্যক্ষ মো. ওমর ফারুকের বিরুদ্ধে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দেন।
২১ ঘণ্টা আগে
টানা ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা এবং বন্ধ থাকা পর্যটনকেন্দ্রগুলো আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে পুনরায় চালুর পরিকল্পনা করছে বান্দরবান জেলা প্রশাসন। তবে আবহাওয়া ও সার্বিক বন্যা পরিস্থিতি অনুকূলে থাকলেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহা
২ দিন আগে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইফুর রহমানের বয়স ২৮ বছর। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন মাহবুবুর রহমান রনি (২৫), তারেকুল ইসলাম তারেক (২৮) ও অর্জুন লস্কর (২৬)। পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
২ দিন আগে
দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি জামায়াতের সদস্য (রুকন) হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। এ সিদ্ধান্তের ভিত্তিতেই সুজাউদ্দিন জোয়ার্দারকে জেলা সেক্রেটারির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
২ দিন আগে