যারা মুচলেকা দিয়ে পালিয়েছেন, তাদের বিশ্বাস করব না: সাদিক কায়েম

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ২১

যারা মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন, তাদের কথায় জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, আমরা দেখেছি অনেক নেতা জুলাই আন্দোলনের দেড় বছর পর দেশে ফিরে এসে নানা ধরনের ভুয়া কথাবার্তা বলছেন। এসব কথা আপনারা বিশ্বাস করবেন না। আমরা কথার রাজনীতিতে নয়, কাজের রাজনীতিতে বিশ্বাস করি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালীর বাউফল পাবলিক স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, যারা ইতোমধ্যে তাদের কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করেছেন, আমরা কেবল তাদেরই বিশ্বাস করব। যারা মুচলেকা দিয়ে পালিয়েছেন, তাদের বিশ্বাস করার কোনো সুযোগ নেই।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে ১১ দলীয় জোট সরকার গঠন করবে দাবি করে ডাকসু ভিপি বলেন, বাংলাদেশে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে দেশের প্রায় চার কোটি তরুণ ভোটার অংশ নিয়েছেন। তারা ইনসাফ ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে। এই আন্দোলন শুরু হয়েছে ডাকসু থেকে, সর্বশেষ জকসুতে এসে শেষ হয়েছে।

ডাকসুর ভিপি আরও বলেন, আমরা নির্বাচিত হওয়ার পর বলেছিলাম— আমরা শিক্ষার্থীদের নেতা হবো না, আমরা হব তাদের প্রতিনিধি। আমরা হব তাদের সেবক এবং আমাদের ছোট ভাইদের একজন অভিভাবক।

আগামীর বাংলাদেশ প্রসঙ্গে সাদিক বলেন, আগামী দিনের বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সবসময় জনগণের কাছে জবাবদিহি করবেন। জনগণকে তাদের কাছে যেতে হবে না— বরং এমপি-মন্ত্রীরাই জনগণের কাছে যাবেন এবং তাদের অধিকার নিশ্চিত করবেন।

জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, পটুয়াখালী-২ আসনের ১১ দলীয় জোট প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদসহ জেলার চারটি আসনের মনোনীত প্রার্থীরা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৬ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৭ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement