খুলনায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি, বাবা-মেয়েসহ নিহত ৫

খুলনা প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ১৪
ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়া উপজেলায় ইটবাহী ট্রাক ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বাবা ও শিশুকন্যাসহ পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত আরও দুইজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের বিশ্বজিৎ বিশ্বাস (৩০) ও তার দুই বছরের মেয়ে অর্নি বিশ্বাস, গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫) ও অজ্ঞাত নারী (২৬)। গুরুতর আহত অরজিত (৩০) নামের এক যুবক ও বিশ্বজিত বিশ্বাসের স্ত্রী অন্তিমা বিশ্বাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খর্নিয়া হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দিন আহমেদ বলেন, পৌনে চারটার দিকে ওই দুর্ঘটনা ঘটে। চালকসহ ইজিবাইকে সাতজন যাত্রী ছিলেন। ইজিবাইকটি চুকনগর থেকে খুলনার দিকে যাচ্ছিল। অন্যদিকে খুলনা থেকে একটি ইটবাহী ডাম্পিং ট্রাক চুকনগরের দিকে যাওয়ার পথে ওই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে।

ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা বলেন, ঘটনাস্থলে দুইজন ও ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন মারা গেছেন। বাকি তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে থানা পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে । খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে গুরুতর অসুস্থ অবস্থায় তিনজনকে ভর্তি করা হয়। এর মধ্যে অর্নি বিশ্বাস নামের দুই বছরের এক শিশু মারা গেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৮ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২১ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে