মোংলা বন্দরে যুক্ত হলো ২টি শক্তিশালী টাগবোট

বাসস
ফাইল ছবি

জেলার মোংলা বন্দরের উচ্চ ক্ষমতা সম্পন্ন এম.টি নীল কমল ও এম.টি জয়মনি নামের দু’টি টাগবোট যুক্ত করা হয়েছে। টাগবোট দুটি বন্দরে আগত বাণিজ্যিক জাহাজকে দ্রুত ও নিরাপদে জেটিতে ভেড়াতে কাজ করবে।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বন্দর ভবনে গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে টাগবোট দুটির উদ্বোধন করেন।

এ সময় বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান, পরিচালক (প্রশাসন) শাহীনুর রহমান, প্রধান অর্থ ও হিসাব রক্ষন কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, সচিব কালাচাঁদ সিংহ, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাকরুজ্জামানসহ বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বন্দর সূত্রে জানাযায়, নতুন টাগবোট দুটি যুক্ত হওয়ায়, বন্দরে টাগবোটের সংখ্যা দাড়ালো ছয়টি। টাগবোট দুটিতে ৭০ বোলার্ড পুলের পাওয়ার রয়েছে, যা বন্দরের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন টাগবোট। এর আগে মোংলা বন্দরে চারটি টাগবোট ছিল। এগুলোর সর্বোচ্চ ক্ষমতা ছিল ৪০ বোলার্ড পুল। হংকং-এর চিও লি শিপইয়ার্ডে নির্মিত টাগবোট দু’টি ১৭৪ কোটি টাকায় ক্রয় করা হয়েছে। ৩০ জানুয়ারি টাগবোট দু’টি চিও লি শিপইয়ার্ড থেকে ছেড়ে এসে ১৪ ফেব্রুয়ারি মোংলা বন্দরের ৮নং জেটিতে নোঙ্গর করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, নতুন টাগবোট দু’টি বন্দরে আগত বড় আকারের বাণিজ্যিক জাহাজসমুহকে দ্রুত ও নিরাপদভাবে বন্দর জেটিতে ভেড়াতে কাজ করবে। যার ফলে বন্দরের সার্বিক ভাবে জাহাজ হ্যান্ডলিং আরও সহজ হবে। এর মাধ্যমে মোংলা বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পেল বলে জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৮ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২১ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে