ঢামেকে হাদির সমর্থক ও উৎসুক জনতার ভিড়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

ডেস্ক, রাজনীতি ডটকম
গুলিবিদ্ধ হাদির সমর্থক ও উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে ঢামেকে সেনা মোতায়েন। ছবি: রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।

হাসপাতালের সামনে ভিড় করছেন হাদির সমর্থক, সাধারণ মানুষ ও উৎসুক জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

শুক্রবার বিকেলে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় প্রবেশ করে। জরুরি বিভাগের মূল ফটকে অবস্থান করে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে কাজ করছেন সেনা সদস্যরা।

হাদির শারীরিক অবস্থার বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, তাকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয়, তখন অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেওয়া হয়। এখন একটু প্রেসার ভালো আছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের কাছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের আশঙ্কা করা হলেও সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনো কোনো মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়নি।

১০ ঘণ্টা আগে

খাল খননের মাধ্যমে হতদরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টি হবে: ত্রাণমন্ত্রী

খাল খনন কর্মসূচির মাধ্যমে এলাকার দরিদ্র ও হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

১০ ঘণ্টা আগে

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

বগুড়ায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তিন শিশুসহ আরও ৯ যাত্রী দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

১৪ ঘণ্টা আগে

নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, বদলে যাবে যোগাযোগের দিগন্ত

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী। এ সময় বরিশাল-৬ আসনের সংসদ সদস্য মো. আবুল হোসেন খান, জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

১ দিন আগে