নসিমনে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

রাজশাহী প্রতিনিধি
প্রতীকী ছবি

রাজশাহীর পবায় ট্রেনের ধাক্কায় কাঠের লাকড়িবাহী নছিমনের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার মোহনপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুঠিয়ার ধাধাস এলাকার মো. হানিফের ছেলে হাবিব (২৩) ও কামাড় ধাধাস এলাকার মো. মোফা (৩৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল পদ্মা এক্সপ্রেস ট্রেন। এ সময় একটি নছিমন কাঠের লাকড়ি নিয়ে ভাটায় যাচ্ছিল। পথে মোহনপুর রেলক্রসিংয়ে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নছিমনের চালক ও হেলপার মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের লিডার খাইরুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসেছেন।

রেলওয়ে জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৮ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২১ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে