সিলেটে আ.লীগ নেতা হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার

সিলেট প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১০: ৫৩
নিহত আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাসার ছাদ থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবার (৩১ অক্টোবর) তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমার নিজ বাসার ছাদ থেকে আব্দুর রাজ্জাকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আব্দুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, সন্দেহজনকভাবে রাজ্জাকের ছেলে আসাদকে শুক্রবারই আটক করা হয়। জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি। তাই পুলিশ বাদী হয়েই মামলা করেছে। আসাদ আহমদকে ওই মামলায় আসামি করা হয়েছে। তার কথাবার্তা সন্দেহজনক ছিল এবং কিছু আলামতও আমরা পেয়েছি। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নড়াইলের কালিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিহত মনি মিয়া উপজেলার নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তার বাড়ি চর-জয়নগর গ্রামে।

১ দিন আগে

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ভেস্তে দিলো বিজিবি

শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর বিওপির দায়িত্বাধীন ১৫২/১-এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

১ দিন আগে

পদত্যাগের পর রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি, ফ্যাসিস্টের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না; পদত্যাগের পর তাকে গ্রেপ্তার করতে হবে। গণহত্যায় তার সমর্থন রয়েছে। তাকে অবিলম্বে অপসারণের পর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। একজন যোগ্য ও নিরপেক্ষ অভিভাবকসুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।’

২ দিন আগে

২৭ জুলাই থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

মন্ত্রী জানান, পরীক্ষার্থীরা এখন থেকে পূর্বঘোষিত নিয়মিত রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলোতে অংশ নেবেন। তবে যেসব পরীক্ষা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছিল, সেগুলো পরে নতুন সময়সূচি প্রকাশ করে আবার নেওয়া হবে।

২ দিন আগে