মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে দম্পতি ও শিশুর মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২৬, ১১: ৩৬
মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার এ বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

মাদারীপুরে এক আত্মীয়ের বাসা থেকে আট মাসের সন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে স্বামী-স্ত্রীর মরদেহ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। পাশেই পড়েছিল সন্তানের মরদেহ।

রোববার (১৭ মে) দিবাগত রাত ৩টার দিকে মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকা থেকে তিন মরদেহ উদ্ধার করা হয়। সন্তানকে হত্যা করে ওই দম্পতি আত্মহত্যা করেছেন কি না, পুলিশ খতিয়ে দেখছে।

নিহতরা হলেন— মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস (৪০), তার স্ত্রী ইশা দাস (২৫) ও তাদের আট মাস বয়সী শিশু সন্তান।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মাদারীপুর সদরের আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় তিন বছর ধরে ভাড়া থাকছেন মিষ্টি বাড়ৈ। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালিপ্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী। রোববার বিকেলে ওই বাসায় বেড়াতে যায় তাদের আত্মীয় চিন্ময় দাসের পরিবার।

রাতে খাবার খাওয়ার পর সবাই শুয়ে পড়েন। মিষ্টি বাড়ৈ ছিলেন এক ঘরে, চিন্ময় তার পরিবার নিয়ে ছিলেন আরেক ঘরে। মধ্যরাতে চিন্ময় ও তার স্ত্রীর মধ্যে কলহ টের পেয়ে দিবাগত রাত ৩টার দিকে মিষ্টি সদর মডেল থানায় কল করলে পুলিশ গিয়ে দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস পরিবার নিয়ে ওই বাসায় যান। রাতে চিন্ময় তার পরিবার নিয়ে একটি ঘরে ছিলেন। মধ্যরাতে খবর পেয়ে পুলিশ গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। এ সময় পাশের রুমে মিষ্টি বাড়ৈ একা ছিলেন। তার কাছে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি আরও বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩০ মিনিটে নিয়ন্ত্রণে মহাখালীর ভবনের আগুন

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে এ আগুন লাগে। বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

১ দিন আগে

মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনের ভবনে আগুন

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

১ দিন আগে

কিশোরীকে শেকলে বেঁধে টেনে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে ব্যবসায়ীরা কিশোরীকে নিজেদের জিম্মায় রাখেন। পরে রাতে আবার ফোন দেওয়া হলে পুলিশ ওই কিশোরীকে হেফাজতে নেয়। মঙ্গলব

২ দিন আগে

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে
Advertisement