নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১৩: ৩৮
দশম গ্রেডে পদোন্নতির দাবিতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি

দশম গ্রেডে পদোন্নতির দাবিতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করেছেন। সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে কর্মরতরা এই কর্মসূচিতে অংশ নেন।

আজ রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সরকারি-বেসরকারি মিলিয়ে ৪০ জনেরও বেশি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা হাসপাতাল চত্বরে ব্যানার হাতে অবস্থান করছেন। এদিকে, দূর-দূরান্ত থেকে আসা রোগীরা হাসপাতালের বহির্বিভাগের ফার্মেসির সামনে ওষুধের জন্য অপেক্ষা করছেন।

দাবির পক্ষে যুক্তি তুলে ধরে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. আল আমীন বলেন, স্বাস্থ্যসেবায় চিকিৎসক ও নার্সদের মতোই মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে, মহামারি চলাকালীন রোগনির্ণয় ও ওষুধ সরবরাহে তাদের অবদান অনস্বীকার্য। এ কারণে তারা সরকারের কাছে পদটিকে দশম গ্রেডে উন্নীত করার দাবি জানাচ্ছি।

ফার্মাসিস্ট আতিকুর রহমান বলেন, করোনাকালে তারা সামনের সারিতে ছিলেন এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে মেডিকেল টেকনোলজিস্টরা সবসময় সামনে থাকেন। তিনি জানান, তাদের এই দাবিটি খুব বেশি বড় নয় এবং কর্মসূচির মধ্যেও তারা হাসপাতালে আসা রোগীদের যাতে কোনো সমস্যা না হয়, সেদিকে লক্ষ্য রাখছেন।

আন্দোলনকারীরা আরও জানান, তাদের দাবিদাওয়া সম্বলিত ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু অযথা সময়ক্ষেপণ করে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। দাবিদাওয়ার বিষয়টি সমাধান করা না হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস ও ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাঁচানো গেল না টেকনাফের সেই মা হাতিটিকে

প্রায় ১০০ থেকে ৩০০ ফুট নিচে পড়ে যাওয়ার পর হাতিটির পেছনের দুটি পা ভেঙে যায়। পাশাপাশি পেটেও গুরুতর আঘাত লাগে। বন কর্মকর্তাদের ধারণা, হাতিটির বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

১৩ ঘণ্টা আগে

চট্টগ্রামে ফের ভারী বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রোববার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৩৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শেষ ১২ ঘণ্টায় হয়েছে ১২৯ মিলিমিটার বৃষ্টি।

১৪ ঘণ্টা আগে

নিকলী থানায় আসামির ঝুলন্ত মরদেহ, ২ পুলিশ সদস্য ক্লোজড

কিশোরগঞ্জের নিকলী থানা হাজতে মাদক মামলার এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১১ জুলাই) এ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে

দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল বিষধর ‘ওয়ালস ক্রেট’, ৪ দিন পর অবমুক্ত

আজ শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ভাইদগাঁও গ্রাম থেকে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জে’র সহযোগিতায় সাপটি উদ্ধার করে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ।

১ দিন আগে