রাজশাহী ব্যুরো

রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে সকল বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও স্টার্ট-আপদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধে সচতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. মোখতার আহমেদ।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সেমিনারে আলোচক ছিলেন দৈনিক খবরের কাগজ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক মো. মোখতার আহমেদ বলেন, দুর্নীতি প্রতিরোধে সরকার সকল সেবা ডিজিটাইজেশন করছে। ফলে বর্তমানে তথ্য অধিকার আইনের আওতায় যে কোনো তথ্য জনগণ জানতে পারে। এ ছাড়া জি আর এস বা অভিযোগ প্রতিকার ব্যবস্থার মাধ্যমে সরকারি যে কোনো সেবা নিয়ে অভিযোগ থাকলে অনলাইনে দাখিল করা যায়। এর মাধ্যমে সংক্ষুব্ধ ব্যক্তি দ্রুত প্রতিকার পাবেন বলে আমরা আশা করি।
এনায়েত করিম বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় শুরুর পর থেকে প্রযুক্তি ব্যবহারের ফলে সময়, অর্থ-দুর্নীতি সবই কমে এসেছে৷ আগে কিছু করতে হলে মানুষকে শারীরিকভাবে সেখানে উপস্থিত হতে হতো৷ এখন অটোমেশনের ফলে শারীরিক উপস্থিতি যেমন কমছে, তেমনি দুর্নীতিও কমছে৷ এক্ষেত্রে শুধু রাষ্ট্র পরিচালনায় নয়, প্রতিটি ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা খুবই জরুরি। তাই সমাজের সকল স্তরে প্রযুক্তির ব্যবহার অবশ্যক হয়েছে৷ এক্ষেত্রে রাজশাহীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহীবাসীর জন্য আশীর্বাদ হয়ে এসেছে। কেননা, শিক্ষানগরী খ্যাত রাজশাহীতে এই প্রতিষ্ঠানটি দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৮ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
২১ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে