শ্রীনগরে এক্সপ্রেসওয়ের পাশ থেকে মানুষের কঙ্কাল

খান সুজন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের পাশ থেকে মানুষের মাথার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ৩ টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডের বিশ গজ দক্ষিণে এক্সপ্রেসওয়ের ঢাল থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পুলিশ এসে মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করে। পরে ঝোঁপ সরিয়ে পুলিশ আরো বেশ কিছু হাড় পায়। কঙ্কালের পাশ থেকে একটি স্টেপের শার্ট ও মশারি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বেশ কিছু দিন আগে তীব্র গন্ধ পেয়ে ধারণা করা হচ্ছিল কোনো কুকুর বা শিয়াল মরার গন্ধ হতে পারে। কিন্তু বাসস্ট্যান্ডের এতো কাছ থেকে কঙ্কালটি উদ্ধার হওয়ায় তারা অবাক হয়েছেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, মানুষেরে মাথা ও হাড়গোর সাদৃশ্য বস্তু গুলো উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৮ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২১ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে