রাস্তার পাশে ব্যবসায়ীর বালু, চলাচলে অনুপযোগী সড়ক

রাসেল আহমেদ, রূপগঞ্জ
ছবি: রাজনীতিডটকম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেমড়া কালীগঞ্জ সড়কের মুশুরী ফজুর বাড়ি মোড় কর্দমাক্ত থাকে সারা বছর। এতে যাতায়াত ভোগান্তি পোহাতে হচ্ছে লোকজনকে। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, থানা পুলিশ, সাবরেজিষ্ট্রি অফিসে যাতায়াতের একমাত্র সড়কটি এভাবে কর্দমাক্ত থাকলেও সমাধানে কেউ এগিয়ে আসেননি।

এদিকে সড়কটি নির্মাণে ৮৫ কোটি টাকা ব্যয়ে কাজ চলমান থাকলেও রহস্যজনক এ অংশে কাজ করতে দেরি করছেন এলজিইডি সংশ্লিষ্টরা। এতে ভোগান্তি কাটছে না এ সড়কে যাতায়াতকারীদের। শুধু তাই নয়, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গ্রামের লোকজনের প্রবেশের অন্যতম সড়ক এটি।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ডেমড়া কালীগঞ্জ সড়কের মুশুরী ফজুর বাড়ি মোড়ের স্থানীয় বাসিন্দা হোসেন মিয়া তার বালুর স্তুপ করেছেন সড়কের পাশে। তার অধীনে প্রতিদিন শীতলক্ষ্যা নদী থেকে বালুবাহী কার্গোর পাইপে বালু আনলোড করেন। এতে বালুর সঙ্গে মিশে আসে পানি। এসব পানি জমে বালুর সঙ্গে মিশে সড়কটি অচল হয়ে থাকে। বর্ষাকালে এ সংকট হয় আরও ভয়াবহ।

স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানায়, এ সড়কটি গত ৭ বছর ধরে সংস্কার না করায় ভোগান্তি ছিল চরমে। এখন সড়ক নির্মাণ হচ্ছে। কিন্তু বালুর পানির সমস্যা সমাধান হচ্ছে না।

এ বিষয়ে অভিযুক্ত বালু ব্যবসায়ী হোসেন মিয়া কথা বলতে রাজি হননি তিনি। তবে বালুর কাজে নিয়োজিত শ্রমিক আলী আকবর বলেন, বালুর পানি গেলে সড়ক বন্ধ হয় না। গাড়ি তো চলতেছেই। এটা কোনো সমস্যা না।

জাঙ্গীর এলাকার অটোচালক মনির হোসেন বলেন, আমরা এ সড়কে চলাচল করতে পারি না। চাকা ফেসে যায়। বড় বড় ট্রাক চলে। সেসবও উল্টে যায়। প্রতিদিন এ মোড়ে সিএনজি বা অটো উল্টে যাত্রী আহতের ঘটনা ঘটে।

জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা এলজিইডি প্রধান প্রকৌশলী মাহমুদ মোরশেদ বলেন, বিষয়টি জেনেছি। ওখানে কর্মকর্তা পাঠিয়ে দ্রুত সড়ক চলাচল উপযোগী করে দেব।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, আমি নতুন যোগদান করেছি। তাই সবকিছু জানা হয়নি। সড়ক চলাচল করতে লোক পাঠাব।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৮ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২১ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে