রূপগঞ্জে জমে উঠেছে শত বছরের মেলা

রূপগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ৪৮
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া গ্রামের জিয়সতলা গ্রামে মেলাটি বসছে শত বছরের বেশি সময় ধরে। চার দিনের এই মেলাটি প্রতিবছর ৮ ফাল্গুন বসে। আশপাশের দশ গাঁয়ের মানুষ আসে প্রাচীনকাল থেকে চলে আসা এই মেলার অংশী হতে। এবারও মেলাটি বসেছে বুধবার থেকে। শেষ হবে আগামী রবিবার। মাঘীপূর্ণিমা উপলক্ষ্যে এ মেলায় চলে কীর্তন।

বুধবার রাতে মেলায় গিয়ে দেখা যায়, পণ্যের পসরা নিয়ে এসেছেন নানা স্থান থেকে আসা ব্যবসায়ীরা। মিষ্টান্ন, খেলনা, চুড়ি, ফিতা, আলতা থেকে ঘর গৃহস্থালির বিচিত্র জিনিস। জিলাপিই ভাজা হচ্ছে কয়েকটি দোকানে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে নাগরদোলা। মেলাটা শুধু মেলা প্রাঙ্গনেই সীমিত নয়, এ উপলক্ষে জামাতা ও আত্মীয়স্বজনকে আমন্ত্রণ করে আপ্যায়ন করার রেওয়াজও যথারীতি চলেছে।

বাড়িতে বাড়িতে বানানো হয়েছে খই, মুড়কি, নারকেলের ও চালের আটার নাড়ু।

প্রবীণ বলেন, ‘মেলা থেকে আগে পেতাম মাটির হাঁড়ি ঝুলিয়ে রাখার জন্য পাটের তৈরি শিকি (শিকা)। সেই শিকি এখন আর নেই।’

মেলাটির আয়োজক কমিটির সভাপতি বাবু সুনীল সরকার, শংকর চন্দ্র সরকার, সুশীল সরকার, হরি চন্দ্র সরকার বললেন, ১০০ বছরের বেশি সময় ধরে একই দিনে মেলাটি বসছে। দূরদূরান্তের মানুষ এখনো আসছে মেলায় যোগ দিতে। সে কারণে সব রকমের সুবিধা রাখতে আয়োজক কমিটি প্রায় এক মাস আগে থেকে সব প্রস্তুতি নিয়ে থাকে। এবারও সে রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

আশপাশের মুসলমানরা মেলায় সহযোগীতা করে থাকেন। মেলা উপলক্ষ্যে প্রতিদিন কীর্ত্তনের আসর বসবে। শনিবার রাতে বসবে অষ্টকালীন লীলা কীর্ত্তন। স্থানীয় ইউপি সদস্য মাসুম আহম্মেদ বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলার ইতিহাস ধরে রাখতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে কায়েতপাড়া গ্রাম। প্রতিবছর তাঁরা স্বেচ্ছাশ্রম দিয়ে অব্যাহত রেখেছেন এই মেলাটির আয়োজন।

মেলায় দেখা যায়, নানা বয়সী মানুষের পদচারনায় মুখর মেলা প্রাঙ্গন। গ্রামীণ মেলার মুখোরচোক খাবার থেকে শুরু করে খেলনা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নাগরদোলায় চেপে মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলেছিল শিশুর দল। গৃহবধূরাও ঘর থেকে বেরিয়ে এসেছেন মেলা প্রাঙ্গণে। সভ্যতা,সংস্কৃতি আর শেকড়ের টানে সবাই ছুটে এসেছিলেন মেলায়। যে কারণে এই অঞ্চলের মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। উপজেলার কায়েতপাড়া গ্রামবাসীর উদ্যোগে এই মেলা চলে আসছে শত বছরেরও বেশি সময় ধরে।

নগরপাড়া থেকে এসেছে রাশেক আহমেদ রাহিদ ও রওনক আহমেদ রাশিদ দুই ভাই। তারা বলে, প্রতি বছর এ দিনটির জন্য অপেক্ষা করি। গ্রামীণ মেলায় সবার সঙ্গে দেখা হয়, কথা হয়। মেলায় গ্রামীণ ঐতিহ্যের জিনিসপত্র, খাবার দাবার পাওয়া যায়। ভাল লাগে। খাবার বিক্রেতা ইনারউদ্দিন বলেন, নিমকি, জিলাপি, মন্ডা, মিঠাই, বিন্নি ও খইসহ হরেক রকম গ্রামীণ খাবার বিক্রি করতে মেলায় এসেছি। প্রতি বছর আসি। আমার বাপ-দাদারাও এ মেলায় আসতেন।

কায়েতপাড়ার জনপদ উৎসবের আমেজে রঙিন হয়ে ওঠেছে। দোকানিরা জিয়সতলার শ্রী শ্রী বনদূর্গা আশ্রম মেলার মাঠে পসরা সাজিয়ে বসেছে। প্রায় শত বছরের পুরনো জিয়সতলার বটতলার এ গ্রামীণ মেলা। শুরুতে মেলাটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য হলেও বর্তমানে তা সব ধর্মের মানুষের উৎসবে পরিণত হয়েছে।

তিলা, কদমা, নিমকি, শখের মিঠাই, চানাচুর, মাসের বোরা, খই, বাতাসা ও হরেক রকম খাবারের ঘ্রাণে ভারি হয় মেলার প্রান্তর। মেলা হবে আর চটপটি-ফুচকা হবে না, তা কি হয় ? আলু-ডাবলির সঙ্গে তেঁতুলের পানি মেশানো ঝাল-টক চটপটি নস্টালজিক বয়স্কদের জিভেও পানি আসে। তাই মেলায় চটপটি-ফুচকা ছাড়া কল্পনাও করা যায় না। কায়েতপাড়া এলাকার মিতু সরকার বলেন, বিকালে মেলার চটপটি ফুসকা না খেলে মনই ভরে না। দল বেঁধে প্রতিদিন চটপটি খাবো। এ মেলাটি আমাদের ঐতিহ্য।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র বলেন, মেলায় যাতে কোনো প্রকার জুয়া বা অসামাজিক কার্যক্রম এবং আইনশৃঙ্খলার অবনতি না হয় সে জন্য সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। মেলা কর্তৃপক্ষ অনুমতিও নিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৮ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২১ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে