কর্মস্থল রাজশাহীতে, থাকেন ইংল্যান্ডে!

রাজশাহী ব্যুরো
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৬: ৫৬

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিরালদহ সৈয়দ করম আলী দারুছ-ছুন্নাত ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক সেলিম হোসেন বিনা ছুটিতে দেড় বছরেরও বেশি সময় ধরে ইংল্যান্ডে অবস্থান করছেন। দেশের বাইরে অবস্থান করলেও নিয়মিত বেতন ভাতা তুলছেন তিনি। এতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ওই মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

অভিযুক্ত সেলিম হোসেন পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিরালদহ সৈয়দ করম আলী দারুছ-ছুন্নাত ফাজিল (ডিগ্রী) মাদ্রসার জীববিজ্ঞান বিভাগের প্রভাষক।

সূত্রে জানা গেছে, শিক্ষক সেলিম হোসেন দেশের বাইরে যাওয়ার আগে গত বছর মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ তা বাতিল করলেও গত বছরের ১২ ফেব্রুয়ারি ছুটি না নিয়েই ইংল্যান্ডে চলে যান। ফলে তার কর্মস্থলে উপস্থিত না হয়েও দেশের বাইরে থেকেই প্রায় ২০ মাস ধরে বেতন-ভাতা উত্তোলন করছেন তিনি। অথচ তার উপস্থিতির খাতায় দীর্ঘদিন ধরে কোনো স্বাক্ষর নেই। তবুও ওই মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমানের যোগ সাজোসে তিনি সকল সুযোগ-সুবিধা পাচ্ছেন বলে একাধিক শিক্ষক অভিযোগ করেছেন।

অনুসন্ধানে জানা যায়, শিক্ষক সেলিম হোসেনর কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তার বেতন বিল ব্যাংক অ্যাকাউন্টে পাঠাচ্ছেন অধ্যক্ষ হাবিবুর রহমান। ফলে ইংল্যান্ডে থেকেও রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা পাচ্ছেন ওই শিক্ষক। এদিকে, প্রভাষক সেলিম হোসেনের অনুপস্থিতিতে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে। অন্যদিকে, অধ্যক্ষ হাবিবুর রহমানও নিয়মিত প্রতিষ্ঠানে আসেন না। যেদিন আসেন সেদিন হাজিরা খাতায় একসঙ্গে বেশ কয়েকদিনের স্বাক্ষর করেন। এছাড়া, প্রতিষ্ঠানে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ২০১১ সাল থেকে এই পর্যন্ত তিনি তিনবার সাময়িক বরখাস্ত হয়েছেন। পরে প্রভাব ও অনৈতিক লেনদেনের মাধ্যমে বিষয়টি আবারও সমঝোতা করে প্রতিষ্ঠানে ফেরেন।

সার্বিক বিষয়ে জানতে চাইলে ওই মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক হাবিবুল্লাহ বলেন, আমি এই প্রতিষ্ঠানে নতুন যোগদান করেছি। যোগদানের পর থেকেই দেখছি আমাদের সহকর্মী সেলিম হোসেন ও অধ্যক্ষের দুর্নীতির বিষয়ে কানাঘোষা শুনতে পাই। অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানে গুরুতর অভিযোগের মধ্যে শিক্ষকদের সঙ্গে অসৎ আচরণ, বিভিন্ন খাতের অর্থ আত্মসাৎ, নিয়মিত মাদ্রাসায় না আসা অন্যতম। এসব দুর্নীতি ও অনিয়মের কারণে সম্প্রতি শিক্ষা অফিসার বরাবর একটা লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রভাষক সেলিম হোসেন অধ্যক্ষের ঘনিষ্ঠ হওয়ায় দীর্ঘদিন ধরে মাদ্রাসায় অনুষ্ঠিত থেকেও নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন। এক্ষেত্রে অধ্যক্ষ অনৈতিক সুবিধা নিয়ে তাকে সহযোগিতা করছে।

বিরালদহ সৈয়দ করম আলী দারুছ-ছুন্নাত ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। পরিচয় দিয়ে এসএমএস পাঠানো হলেও তিনি সাড়া দেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, প্রভাষক সেলিম হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি দেশের বাইরে থাকায় তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির সভাপতি (ভারপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন সজল বলেন, 'আমি অল্প কিছু দিন আগে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছি। অধ্যক্ষ ও প্রভাষকের বিষয়টি ঘটেছে সাবেক সভাপতি সময়। আমার তেমন কোনো কিছু জানা নেই। এছাড়া, আর্থিক বিষয়গুলো যৌথ একাউন্টের মাধ্যমে অধ্যক্ষই দেখাশোনা করেন। তবুও বিষয়টি আরও ভালোভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করবো।'

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লাইলা জাহান বলেন, কোনো অনিয়ম-দুর্নীতির বিষয়ে মাদ্রাসার গর্ভানিং বডি সর্বময় ক্ষমতার অধিকারী। গর্ভানিং বডির সভাপতি এসব বিষয়ে ব্যবস্থা নিতে পারে। তবুও গত বছর ওই মাদ্রাসার অধ্যক্ষ ও প্রভাষকের বিষয়ে আমি তদন্ত করে ঊর্ধ্বতন দপ্তরে প্রতিবেদন পাঠিয়েছি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাঁধ ভেঙে খেতে হাওরের পানি, কৃষকদের চেষ্টায় বাঁচল ফসল

সুনামগঞ্জের ‘দেখার হাওরে’ ফসলরক্ষা বাঁধের একটি অংশ হঠাৎ ভেঙে পানি ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এতে কয়েক হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিলেও স্থানীয় কৃষকদের কয়েক ঘণ্টার প্রাণপণ চেষ্টায় শেষ পর্যন্ত বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

৯ ঘণ্টা আগে

খাগড়াছড়িতে পাহাড় কাটার ঘটনায় পরিবেশ আইনে মামলা, অভিযুক্ত পলাতক

খাগড়াছড়িতে নির্বিচারে পাহাড় কাটার অভিযোগে অবশেষে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বিকেলে খাগড়াছড়ির মানিকছড়ি থানায় অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে পরিবেশ সুরক্ষা আইনে মামলা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। তবে এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

৯ ঘণ্টা আগে

সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার প্রস্তুতি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আবদুর গফুর সরকার।

১২ ঘণ্টা আগে

চট্টগ্রামের চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় চিটাগং শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

১৪ ঘণ্টা আগে