মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা-মেয়ে। বুধবার বেলা দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া মৎস্য আড়ত উড়ালসেতু-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার রমজানকাটি এলাকার মো. কামাল হোসেন (৩১) এবং তাঁর মেয়ে মাহিরা মাহি (১০)। তাঁরা মোটরসাইকেলে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মোটরসাইকেলে মেয়েকে নিয়ে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে দিয়ে বরিশালে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন কামাল হোসেন। বেলা দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া মৎস্য আড়ত উড়ালসেতু এলাকায় এলে পেছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে সজোরে ধাক্কা দেয় এবং কামাল ও মাহিরা সড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ বলেন, দুর্ঘটনাস্থলেই দুজন নিহত হন। শুনেছেন, কোনো একটি গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। লাশ থানায় আনা হয়েছে। লাশ হস্তান্তর করতে স্বজনদের খবর দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৮ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
২১ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে