আশুলিয়ায় নবজাতকসহ নিহত দম্পতির পরিচয় শনাক্ত, পুলিশের ধারণা ‘হত্যা’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৩
চারতলা এই ভবনটির দ্বিতীয় তলার কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
চারতলা এই ভবনটির দ্বিতীয় তলার কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার হওয়া নবজাতকসহ স্বামী-স্ত্রীর লাশের পরিচয় মিলেছে। নিহত নাজমা বেগমের বড় বোন শাপলা ঘটনাস্থলে এসে তাদের পরিচয় নিশ্চিত করেছেন। ঘটনাটি ‘হত্যাকাণ্ড’ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য জামগড়া এলাকার চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজন হলেন— দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড় মাগুড়া পাকপাড়ার নাজমা আক্তার (৩৩) ও তার স্বামী নিশা পলাশবাড়ী এলাকার আলমগীর হোসেন (৪২)।

ভবনের দ্বিতীয় তলার এই কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
ভবনের দ্বিতীয় তলার এই কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জামগড়া এলাকার ওই ভবনটির একটি কক্ষ কয়েক দিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা ভাড়া নেন। কক্ষটির দরজা-জানালা সাধারণত বন্ধই থাকত। শুক্রবার রাতে কক্ষটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে আশুলিয়া থানা-পুলিশ গিয়ে কক্ষটির দরজা ভেঙে ভেতরে তিনজনের লাশ দেখতে পায়।

ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ ছাড়া ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘নিহত নাজমা বেগমের বড় বোন শাপলা ঘটনাস্থলে এসে তাদের পরিচয় নিশ্চিত করেছেন। আলমগীরের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল। পারিপার্শ্বিক আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
আশুলিয়ায় নবজাতকসহ নিহত দম্পতির পরিচয় শনাক্ত, পুলিশের ধারণা ‘হত্যা’