শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে নির্মাণাধীন একটি ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি ট্রলারের কয়েকজন যাত্রী নদীতে পড়ে গেছেন। রোববার (৭ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে শরীয়তপুরের নড়িয়া বাজার সংলগ্ন পদ্মা নদীর শাখা কীর্তিনাশা নদীতে নির্মাণাধীন একটি ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দফায় নির্মাণ সময় বৃদ্ধি করা হলেও ৭ বছরেও ঠিকাদার প্রতিষ্ঠান নড়িয়া-জাজিরা পদ্মা নদীর ওপর ব্রিজটি নির্মাণ সম্পন্ন করতে পারেনি। কয়েক মাস আগে দ্রুত ব্রিজ সম্পন্ন করা হবে বলে জানিয়ে জরাজীর্ণ ব্রিজটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে ট্রলারযোগে নড়িয়া-জাজিরার লোকজন যাতায়াত করছে। কিন্তু রোববার বেলা পৌনে ১২টার দিকে জাজিরা প্রান্ত থেকে একটি ট্রলার যাত্রী নিয়ে নড়িয়ার দিকে যাচ্ছিল। এ সময় নির্মাণাধীন ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ৫ থেকে ৭ জন যাত্রী নদীতে পড়ে যায়। যাত্রীদের উদ্ধার করতে ট্রলার থেকে আরও ১০ থেকে ১২ জন যাত্রী নদীতে নেমে পড়ে। পুলিশ দাবি করেছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শরীয়তপুর পুলিশের অতিরিক্ত সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, জাজিরা প্রান্ত থেকে যাত্রী নিয়ে নড়িয়া প্রান্তে রওনা করছিল খেয়া পারাপারের একটি ট্রলার। নদীতে অতিরিক্ত স্রোত থাকায় চালক নিয়ন্ত্রণ রাখতে না পাড়ায় ট্রলারটি নির্মাণাধীন ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এতে কয়েকজন যাত্রী নদীতে পড়ে গেলে তাদেরকে উদ্ধার করতে অন্য যাত্রীরা নদীতে নামে। কোনো হতাহতের বা ট্রলারডুবির ঘটনা ঘটেনি।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৬ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৭ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৯ ঘণ্টা আগে