নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি ডোবার পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় দুই নারী ও এক শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তিনজনের মধ্যে দুই নারী সহোদরা, শিশুটি এক নারীর ছেলে।
পুলিশের ধারণা, পারিবারিক কলহ ও যৌতুক দাবির জেরে ওই তিনজনকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত এক নারীর স্বামীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে স্থানীয়রা পুকুরপারে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা সেখানে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে।
নিহত তিনজন হলেন— লামিয়া ও তার চার বছর বয়সী ছেলে আব্দুল্লাহ হাবিব এবং লামিয়ার বড় বোন স্বপ্না। এ ঘটনায় নিহত লামিয়ার স্বামী ইয়াছিনকে আটক করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মিজমিজি এলাকার একটি পুকুরের পারে বস্তাবন্দি খণ্ড-বিখণ্ড তিনটি মরদেহ পাওয়া গেছে। নিহতরা একই পরিবারের সদস্য। পিবিআই ঘটনাস্থলে তদন্ত করছে।
আটক ইয়াছিন এলাকায় মাদক বিক্রেতা হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
৯ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১০ ঘণ্টা আগে
হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১৪ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে