জিতলেন বিএনপির সাবেক মহাসচিব কন্যা শ‍্যামা

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪: ০৫
পররাষ্ট্র প্রতিমন্ত্রি শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম। বেসরকারি ফলাফলে তিনি বড় ব্যবধানে জয়ী হয়েছেন। ৩২ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন শ্যামা।

ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে শ্যামা ওবায়েদ পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট। তার ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ৪১ জন, কেন্দ্র ছিল ১১৭টি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সবগুলো কেন্দ্রের সমন্বিত ফলাফল ঘোষণা করেন।

শ্যামা ওবায়েদের বাবা বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমান। তিনি ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে চারবার নির্বাচিত হয়েছেন। ২০০৭ সালে ঢাকার অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান।

বাবার মৃত্যুর পর শ্যামা ওবায়েদ এলাকার রাজনীতিতে সক্রিয় হন। ২০০৮ ও ২০১৮ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরীর কাছে পরাজিত হন। ত্রয়োদশ নির্বাচনেই প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্পর্শকাতর অঙ্গে চেপে ধরার কাণ্ড: গ্রেপ্তার ২, লিটু দলের কেউ নন দাবি যুবদলের

প্রধান অভিযুক্ত লিটুকে যুবদল নেতা হিসেবে প্রচার করা হলেও বরিশাল যুবদল এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছে, অভিযুক্ত লিটুর সঙ্গে যুবদলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই এবং তিনি দলের কোনো পদেও ছিলেন না।

১২ ঘণ্টা আগে

ভারী বর্ষণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ জনের মৃত্যু

সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার জামতলী, কুতুপালং এবং বালুখালী ক্যাম্পে এই দুর্ঘটনাগুলো ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

কারওয়ান বাজার থেকে আটক শীর্ষ সন্ত্রাসী মহরম

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‌্যাব জানায়, মহরম দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত ছিলেন।

১ দিন আগে

ফেনীর ফুলগাজীতে শতবর্ষী মন্দির ভাঙার প্রতিবাদ করায় হামলার অভিযোগ, আহত ৫

মন্দিরের দেখভাল করা পরিবারের সদস্য ও স্থানীয়রা বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে সঞ্জিব বণিককে কুপিয়ে জখম করা হয়। এ ছাড়া বণিক পরিবারের অন্যান্য সদস্যের ওপরও হামলা চালানো হয়। এতে সঞ্জিব বণিক, অপূর্ব বণিক, রত্না বণিক, শিল্পী চৌধুরীসহ মোট পাঁচজন আহত হন।

২ দিন আগে