প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করছেন নিয়োগপ্রত্যাশীরা। তাঁদের অবস্থানের কারণে জাতীয় জাদুঘরের সামনের সড়কের একাংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার সকাল ১১টার দিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। পরে পুলিশ বিকল্প ব্যবস্থা হিসেবে সড়কের বিপরীত পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।
আন্দোলনকারীদের দাবি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী ১ অক্টোবর থেকে যোগদানের সিদ্ধান্ত জানালেও তারা চলতি আগস্ট মাসেই নিয়োগ কার্যকর চান। পাশাপাশি যোগদান ও বিদ্যালয়ে পদায়নের নির্দিষ্ট তারিখ উল্লেখ করে লিখিত প্রজ্ঞাপন প্রকাশেরও দাবি জানিয়েছেন।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক দেবব্রত সরকার বলেন, ২৯ জুলাইয়ের মধ্যে যোগদান নিশ্চিত করার দাবি জানানো হলেও সেটি বাস্তবায়ন হয়নি। এখন আগস্ট মাসের মধ্যেই যোগদানের ব্যবস্থা না করা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, প্রায় ছয় মাস আগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও এখনো যোগদানের সুযোগ পাননি তারা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার ভিন্ন ভিন্ন বক্তব্য আসায় প্রার্থীরা অনিশ্চয়তায় রয়েছেন। তাঁর দাবি, অনেকেই আগের চাকরি ছেড়ে এই নিয়োগের অপেক্ষায় থাকায় বর্তমানে তারা আর্থিক ও সামাজিক সংকটে পড়েছেন। তাই দ্রুত যোগদানের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

কাজলীর মতো আরও কয়েকজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী এবং দরিদ্র পরিবারের নারীর জীবনেও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এই উদ্যোগ।
১৯ ঘণ্টা আগে
শুক্রবার (৩১ জুলাই) রাতে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ জুলাই দুপুরে উপজেলার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী (১৩)।
২১ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া দুটি ‘বোমাসদৃশ’ পরিত্যক্ত বস্তু ঘিরে শনিবার আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুটি স্থানেই কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১ দিন আগে