২ দিনে ঢামেক হাসপাতালে ৪ কারাবন্দির মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা কেন্দ্রীয় কারাগার। ফাইল ছবি

দুই দিনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের চার বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে আজ সোমবার সকালে অসুস্থ হয়ে হাসপাতালে আনার পর মারা গেছেন আলী আকবর মণ্ডল (৬৭)।

এর আগে গতকাল রোববার সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে পৌনে দুই ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিন কারাবন্দির মৃত্যু হয়। তাদেরও ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

রোববার মারা যাওয়া তিনজন হলেন— আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ম (৬২) ও মো. শাহাদাত হোসেন লিটন (৫২)। হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছিল।

এদিকে সোমবার ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন। তিনি কোন মামলায় বন্দি ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তার গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালীতে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আলী আকবরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জঙ্গলে তরুণের কঙ্কাল, পোশাক দেখে পরিচয় শনাক্ত করলেন বাবা

নিহত রাশেদুল ফুলপুর উপজেলার কৃষ্ণ মহেশপট্টি গ্রামের বাসিন্দা। বাবার সঙ্গে তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। তবে ইটভাটায় কাজ না থাকায় প্রায় দেড় মাস ধরে বাড়িতেই ছিলেন তিনি। এ সময় পাশের এলাকার তিন যুবকের সঙ্গে তার চলাফেরা ও আড্ডা বেড়ে যায়। তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবেও কাজ করতেন রাশেদুল।

৮ ঘণ্টা আগে

সার সংকটে উত্তাল উত্তরাঞ্চল, ভাঙচুর ও সড়ক অবরোধ

সার পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক পরিবেশকের গুদামে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। একই দাবিতে জেলার ভূরুঙ্গামারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। পর্যাপ্ত সার সরবরাহ ও কথিত সার সিন্ডিকেট ভাঙার দাবিতে লালমনিরহাটেও মহাসড়ক অবরোধ করা হয়েছে।

১ দিন আগে

সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চাইলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে মামলা-মোকদ্দমা তুলনামূলক কম এবং এখানকার মানুষ শান্তিপূর্ণ পরিবেশে থাকতে চান। সেই পরিবেশ ধরে রাখতে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ জরুরি।

১ দিন আগে

স্বামীর গুলিতেই দারুস সালামের গৃহবধূর মৃত্যু: র‍্যাব

রাজধানীর দারুস সালামে গৃহবধূ জেসমিন বেগমকে গুলি করার ঘটনায় তার স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তদন্তে র‌্যাব জানিয়েছে, পারিবারিক ঝগড়ার একপর্যায়ে স্বামী আব্দুল মান্নানই স্ত্রীকে গুলি করেন।

১ দিন আগে
Advertisement