৮ ঘণ্টা পর দিনাজপুর-ঢাকা রেল যোগাযোগ স্বাভাবিক

বাসস
ছবি: সংগৃহীত

জেলার পার্বতীপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এর ফলে বিকেল ৩টা ৪০ মিনিটে ঢাকার সঙ্গে দিনাজপুরের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

দিনাজপুর পার্বতীপুর রেলওয়ে স্টেশনের সুপারেনটেন্ড রেজাউল করিম আজ শনিবার বিকেল ৪টায় মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, বিকেল ৩টা ৪০ মিনিটে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, আজ সকাল পৌনে ৮টায় দিনাজপুর পার্বতীপুর রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

সূত্রটি জানায়, চট্টগ্রাম থেকে গম ভর্তি ৩১টি বগি নিয়ে দিনাজপুর পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। আজ সকাল পৌনে ৮টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের এর কাছেই গুলপাড়া এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়।

এরপর থেকে ঢাকার সাথে দিনাজপুরসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে একটি টুল ভ্যান এসে বগিটি উদ্ধার কাজ শুরু করে। বিকেল ৩টা ৪০মিনিটে লাইনচ্যুত বগিটি উদ্ধার উদ্ধার করা সম্ভব হয়। এরপর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ওই ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রেনের গতি কমে গেলে লাইনচ্যুতের বিষয়টি নজরে আসে।

পার্বতীপুর স্টেশনের মাস্টার মেজবাউল করিম বলেন, দুর্ঘটনার পরপরই লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু করা হয়। বিকেল ৩টা ৪০ মিনিটে উদ্ধার কাজ শেষ হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৮ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২১ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে