লক্ষ্মীপুরে তালা দিয়ে বিএনপি নেতার বাড়িতে আগুন, শিশুর মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১৩: ০৯
পুড়ে যাওয়া বাড়ি ও নিহত শিশু আয়েশা আক্তার (ইনসেটে)। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার বাড়ির দরজায় তালা দিয়ে চারপাশে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে তার এক শিশু মারা গেছে। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ৭ বছর বয়সী আয়েশা আক্তার ওই গ্রামের বেলাল হোসেনের মেয়ে। তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সূতারগোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসায়ী।

বেলালসহ আগুনে দগ্ধ হয়েছে তার দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার।

পরিবার ও স্থানীয়দের বরাতে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, রাতে বেলাল হোসেন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় কে বা কারা বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

মূহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে দগ্ধ অবস্থায় বেলাল হোসেন ও তার দুই মেয়েকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিথি ও স্মৃতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে এবং অবস্থা আশঙ্কাজনক।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় এক শিশুর মরদেহ এবং দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়।

ওসি মো. ওয়াহিদ পারভেজ আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি পরিকল্পিত নাশকতা কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১৮ ঘণ্টা আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

১ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

১ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

২ দিন আগে