কটেজ-রিসোর্টসহ শত স্থাপনা পুড়ে ছাই, সাজেক যে মৃত্যুপুরী

রাঙ্গামাটি প্রতিনিথি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১: ৪৯
রোববার ভয়াবহ আগুন লাগলে সাজেক ভ্যালির অনেক রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ পুড়ে ছাড়া হয়েছে। ছবি: সংগৃহীত

ভয়াবহ আগুনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা সাজেক উপত্যকা। প্রায় তিন ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে পুড়ে গেছে ২০ থেকে ২৫টি রিসোর্ট-কটেজসহ প্রায় শত স্থাপনা।

আগুন লাগার কারণ নিশ্চিত করে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতেও সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বর্ষা মৌসুম সামনে রেখে রিসোর্ট-কটেজ মালিকরা যে ব্যবসার আশায় ছিলেন, সেই আসা ধূলিসাৎ হয়ে গেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের ‘অবকাশ ম্যানুয়েল রিসোর্ট’সহ আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। রাত ৮টার দিকে জেলা প্রশাসনের সর্বশেষ প্রতিবেদনের তথ্য বলছে, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, আগুনে প্রায় এক শ রিসোর্ট-কটেজ, দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে মধ্যরাত পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নিরূপণ করা যায়নি ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকাও। তবে রাঙ্গামাটি জেলা প্রশাসনের প্রাথমিক প্রতিবেদনে ৯০ থেকে ৯৫টির মতো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

Sajek-Valley-Fire-News-01-Photo-24-02-2025

আগুনে পুড়ছে সাজেক ভ্যালির হোটেল-রেস্তোরাঁ-রিসোর্ট। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সাজেক ভ্যালিতে আগুনের ঘটনায় খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ফায়ার সার্ভিসের ইউনিটের সঙ্গে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের ইউনিটও কাজ করছে। তবে বিকেলে আগুন নিয়ন্ত্রণে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার যাওয়ার কথা থাকলেও আগুন নিয়ন্ত্রণে চলে আসায় আর হেলিকপ্টার আনা হয়নি বলে জানিয়েছে রাঙ্গামাটির প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, সাজেক ভ্যালিতে পানির সংকট ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় আগুনে ক্ষয়ক্ষতি বেড়েছে। ফায়ার সার্ভিস বলছে, পাহাড়ি সড়কে দীঘিনালা, খাগড়াছড়িসহ অন্যান্য উপজেলা থেকে গাড়ি নিয়ে পৌঁছাতে সময় লেগেছে। স্থানীয়রা অগ্নিনিরাপত্তা বিবেচনায় সাজেক ভ্যালিতেই প্রয়োজসীয় পরিমাণে সংরক্ষণের আহ্বান জানান।

স্থানীয় রুইলুই মৌজার হেডম্যান লাল থাঙ্গা লুসাই বলেন, আগুনের ঘটনায় আমার বসতবাড়িসহ আশপাশের বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। পরে কথা বলব।

রাঙ্গামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, যতটুকু জানতে পেরেছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্তের পর আগুনের প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১৩ ঘণ্টা আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

১ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

১ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

১ দিন আগে