সাজেক ভ্রমণে নিরুৎসাহ, আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

রাঙ্গামাটি প্রতিনিথি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১: ৫২
আগুনে পুড়ছে সাজেকের রিসোর্ট-রেস্তোরাঁ। ছবি: সংগৃহীত

দেশের অন্যতম পর্যটন স্পট সাজেক ভ্যালিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে হোটেল-কটেজ-রিসোর্টসহ প্রায় শত স্থাপনা। এ অবস্থায় কিছুদিনের জন্য সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।

পাশাপাশি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির এই আগুনের কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটিতে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান এক বিজ্ঞপ্তি জারি করেন। তাতে বলা হয়, সাজেকে ভয়াবহ আগুনের ঘটনায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হচ্ছে।

সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটকদের যাতায়াত বন্ধ রাখার অনুরোধও জানিয়েছে রাঙ্গামাটি প্রশাসন।

এদিকে সাজেকের ভয়াবহ আগুনের উৎস ও কারণ উদ্ঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত করে সংঘঠিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন এবং দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

রাঙ্গামাটির ডিসি মোহাম্মদ হাবিব উল্লাহর সই করা অফিস আদেশে বলা হয়েছে, তদন্ত কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে। রাত ১১টার দিকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা প্রশাসন।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো. মোবারক হোসেনকে, সদস্য সচিব করা হয়েছে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তারকে।

কমিটির বাকি তিন সদস্য হলেন— রাঙ্গামাটির সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল), রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (দীঘিনালা) সহকারী প্রকৌশলী।

এর আগে সোমবার দুপুর সোয়া ১টার দিকে সাজেক ভ্যালিতে ‘অবকাশ ম্যানুয়েল রিসোর্ট’সহ আশপাশের এলাকায় আগুন লাগে। দ্রুতই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে