নর্দায় খুঁটিতে বেঁধে নারীকে নির্যাতন, আটক ৫

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গুলশানের নর্দা এলাকায় এক নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানী ঢাকার গুলশানের নর্দা এলাকায় এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতনের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। তবে ভুক্তভোগী ওই নারী বর্তমানে কোথায় আছেন, সেটি নিশ্চিত করে পুলিশ বলতে পারেনি।

রোববার (৪ জানুয়ারি) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ পাঁচজনকে আটকের তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল হাসান জানিয়েছেন, এই পাঁচজনের মধ্যে তিনজনই অপ্রাপ্তবয়স্ক।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নর্দা এলাকার মারকাজুত তা’লীম আল ইসলামী মাদরাসার সামনে ঘটনাটি ঘটে। সেখানে কয়েকজন ব্যক্তি ওই নারীকে খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতন করেন।

শনিবার (৩ জানুয়ারি) ওই নারীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তীব্র আলোচনা-সমালোচনা তৈরি হয়। ওসি রাকিবুল হাসান জানান, ছড়িয়ে পড়া ভিডিও দেখে স্বতঃপ্রণোদিত হয়ে তারা ঘটনাস্থল শনাক্ত করে সেখানকার ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) ফুটেজ দেখেন। সেখান থেকেই পাঁচজনকে শনাক্ত করে আটক করেন।

ওসি বলেন, ফুটেজ দেখে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে। ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে আটকদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে পুলিশ জানিয়েছে, খুব সকালে ওই নারী মাদরাসায় ঢোকেন। তিনি ভেতরে ঢুকে ছাত্রদের পাঞ্জাবির পকেটে হাত দিলে তাকে ছাত্ররা তাকে চোর বলে সন্দেহ করেন। এ সময় তারা চিৎকার করলে স্থানীয়রা কয়েকজন সেখানে হাজির হন। কিছু শিক্ষার্থী ও স্থানীয়রা ওই নারীকে তখন আটক করেন।

পুলিশের হাতে আটক ব্যক্তিদের দাবি, ওই নারীকে আটক করার পর তিনি জিজ্ঞাসাবাদে ভিন্ন ভিন্ন ধরনের তথ্য দিয়েছেন। তিনি মেয়েকে ওই মাদরাসায় ভর্তি করানোর কথা বলেছিলেন, যদিও মাদরাসাটিতে কেবলই ছেলেদের ভর্তি করা হয়ে থাকে। এ কথা জানার পর ওই নারী বলেন, তিনি তার ছেলেকে ভর্তি করাতে চান। পরে তাকে খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হয়। এ সময় চুরির অভিযোগ তুলে তার গায়ে পানি ঢেলে দেওয়া হয়।

সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। ওই নারীকেও খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। প্রয়োজন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

৪ ঘণ্টা আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

সিলেটে একটি বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল ও আলামত সংগ্রহের কাজ শুরু করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

৬ ঘণ্টা আগে

সাভারে ঘিরে রাখা সেই ভবনে ছিল জেএমবির বোমা তৈরির আস্তানা: পুলিশ

আরিফকে জিজ্ঞাসাবাদের পরই পুলিশ ওই ভবন ঘিরে ফেলে। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিটিটিসিকে ডাকা হয়। সবার উপস্থিতিতে রাতে শুরু হয় অভিযান। পরে ওই বাসায় আরও ৯টি পাইপ বোমা, গান পাউডার, সায়ানাইডসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। আরিফের কাছে পাওয়া ছয়টিসহ সব মিলিয়ে ১৫টি পাইপ বোমা নিষ্ক্রিয় করে বোম্

৭ ঘণ্টা আগে