মোহাম্মদপুরে ছাত্রদল নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১৭: ৪৪

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসা থেকে সাব্বির হাসান নামে থানা ছাত্রদলের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, ‘মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ে একটি বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেন তার সহকর্মীরা। পরে কর্তব্যরত চিকিৎসক সাব্বির আহমেদকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহত সাব্বিরসহ আরও ৩-৪ জন চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসায় থাকতেন। সকালে যে যার মত কাজে চলে যান। পরে সাব্বিরের রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে গলায় ফাঁস অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, সাব্বিরকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছেন, বিষয়টির তদন্ত চলছে। ঘটনাস্থলে পুলিশ গেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে প্লাবিত বান্দরবানের নিম্নাঞ্চল, আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবার

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় শহরের একাধিক এলাকায় পানি ঢুকে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলার সাত উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

২ দিন আগে

রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসার ওপর পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৮, উদ্ধার কাজ চলছে

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

২ দিন আগে

নেত্রকোনায় ১৩ বছর পর ধর্ষণ মামলার রায়, একমাত্র আসামির যাবজ্জীবন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার আলোচিত ধর্ষণ মামলায় ১৩ বছর পর রায় দিয়েছেন আদালত। মামলার একমাত্র আসামি মো. হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

২ দিন আগে

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৩ মাদরাসাছাত্রী নিহত, জীবিত উদ্ধার ১৪

ভারী বৃষ্টির মধ্যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসার ওপর পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সেখানে মাটিচাপা পড়ে মারা যাওয়া তিন শিশুর (ছাত্রী) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুর ২টার দিকে উখিয়ার ৫ নম্বর ক্যাম্পের এ/৩ সাব-ব্লকে অবস্থিত একটি মহিলা হেফজখানায় (মাদরাসা) পাহাড়ধসের ঘটনাটি ঘটে।

২ দিন আগে