নিষেধাজ্ঞা ভেঙেই পটকা-আতশবাজিতে বর্ষবরণ, মিরপুরে আগুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৩: ১৪
বুধবার মধ্যরাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পটকা ও আতশবাজি ফোটানো হয়। ছবি: রাজনীতি ডটকম

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে চলমান তিন দিনের রাষ্ট্রীয় শোকের মধ্যে পটকা ও আতশবাজি ফোটানোতে নিষেধাজ্ঞা দিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সে নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর প্রায় সব এলাকাতেই খ্রিষ্টীয় নববর্ষ বরণ করতে ফোটানো হয়েছে পটকা-আতশবাজি। এর মধ্যে মিরপুরে এক ভবনে আতশবাজি থেকে আগুনের ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) খ্রিষ্টীয় নববর্ষ সামনে রেখে বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকা কেঁপে উঠতে শুরু করে পটকা আর আতশবাজির শব্দে। পুরান ঢাকায় এর মাত্রা ছিল বেশি। সেখানে রাত ১১টার পর থেকেই ছাদে ছাদে শুরু হয় এ আয়োজন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১১টা বাজতেই পুরান ঢাকার রায়সাহেব বাজার, রাজার দেউরী, কোর্ট কাচারি, শাঁখারী বাজারসহ আশপাশের এলাকায় বিভিন্ন ছাদ থেকে বিকট শব্দের পটকা-বাজির শব্দ শোনা যেতে শুরু করে। রাত ১টার দিকেও কোথাও কোথাও এসব শব্দ শোনা গেছে।

পিছিয়ে নেই ঢাকার বাকি অংশও। ধানমন্ডি, গুলশান, মিরপুর থেকে শুরু করে উত্তরা পর্যন্ত সব এলাকাতেই কমবেশি ফুটেছে পটকা, জ্বলেছে আতশবাজি। মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা স্পর্শ কতেই একযোগে সশব্দ হয়ে ওঠে সব এলাকা। এসব এলাকাতেও রাত প্রায় ১টা পর্যন্ত থেমে থেমে শোনা গেছে বর্ষবরণের আওয়াজ।

এর মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ফোটানো আতশবাজিতে মিরপুর ৭ নম্বর সেক্টরের একটি বহুতল ভবনে আগুন লেগে গেছে। তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

খ্রিষ্টীয় নববর্ষ বরণ করতে প্রতি বছরই থার্টি ফার্স্ট নাইটে পটকা-আতশবাজিতে নিষেধাজ্ঞা দিয়ে থাকে ডিএমপি। এ বছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে সারা দেশে রাষ্ট্রীয় শোক চলছে। এ অবস্থায় বিধি অনুযায়ী, ডিএমপি ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোতে নিষেধাজ্ঞা দেয়।

তবে এ বছরও আগের বছরগুলোর মতোই কোনো নিষেধাজ্ঞা কাজে আসেনি। অবশ্য গত কয়েক বছরের চেয়ে এ বছর আতশবাজি ও পটকার 'অত্যাচারব তুলনামূলকভাবে কিছুটা কম বলে মনে করছে রাজধানীবাসী।

সামাজিক যোগাযোগমধ্যমে এ নিয়ে লেখালেখিও করেছন অনেকে। পরিবেশ ও পশুপাখিসহ শিশু, বয়স্ক ও অসুস্থদের কথা ভেবে প্রতিবছরই এমন গণআতশবাজি-পটকার মহড়ার তীব্র সমালোচনা করে থাকেন অনেকে। এ বছর খালেদা জিয়ার মৃত্যু ও রাষ্ট্রীয় শোক বিবেচনায় সবাই সংযত থাকবেন বলে প্রত্যাশা করেছিলেন তারা। পরিমাণে কিছুটা কমলেও তাদের সে প্রত্যাশা আর পূরণ হয়নি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামে ১৯ বছর আগের শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকালে শাওন নগরীর জিইসি মোড়ে ‘সাফ’ নামের সিএ কোচিং সেন্টারে যাবার জন্য বাসা থেকে বের হয়। ওইদিন রাতে নগরীর বাদশা মিয়া সড়কে তার গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।

২ দিন আগে

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

২ দিন আগে

রাজশাহীতে ভুয়া পরিচয়ে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা, যুবকের জরিমানা-কারাদণ্ড

রাজশাহীতে একটি পেট্রোল পাম্পে ভুয়া পরিচয় ব্যবহার করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করার অপরাধে তৌহিদুর রহমান (২৯) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

২ দিন আগে

গেটে তালা দেওয়াতেই মৃত্যুপুরীতে পরিণত হয় কদমতলীর লাইটার কারখানা

এ অগ্নিকাণ্ড ছাপিয়ে সামনে এসেছে কারখানা কর্তৃপক্ষের নিষ্ঠুরতার অভিযোগ। প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা শ্রমিকদের দাবি, আগুন লাগার পর তাদের বাইরে বের হতে না দিয়ে মূল ফটক তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। আর সে কারণেই তারা কারখানা থেকে বের হতে পারেননি, দগ্ধ হয়ে তাদের পাড়ি জমাতে হয়েছে না ফেরার দেশে।

৩ দিন আগে