প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় মুক্তিযোদ্ধা টাওয়ার-১-এর সাতটি বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকে বেসরকারি ক্লিনিকগুলোয়ে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অনিয়ম ও অসঙ্গতি থাকায় এর মধ্যে দুটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে, দুটি ক্লিনিক আংশিক বন্ধ করা হয়েছে। বাকি তিনটি প্রতিষ্ঠানকে সতর্ক করে দিয়েছে অভিযানিক দল।
মঙ্গলবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার দুটি বিশেষ পরিদর্শন টিম এ অভিযান পরিচালনা করে। পরে সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শন নিয়ে প্রতিবেদন পাঠিয়েছে গণমাধ্যমে।
প্রতিবেদনে বলা হয়েছে, লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়া, বিশেষজ্ঞ চিকিৎসক না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অনিয়ম থাকায় চারটি ক্লিনিকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর মধ্যে যমুনা হাসপাতালের লাইসেন্সের মেয়াদ ২০২২-২৩ অর্থবছরেই শেষ হয়ে গেছে। আইসিইউ ও এনআইসিইউ থাকলেও সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক বা প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ করা হচ্ছিল না।
হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর ও নোংরা হওয়ায় যমুনাহাসপাতালের ইনডোর ও আইসিইউ সেবা অবিলম্বে বন্ধ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে চিকিৎসাধীন চার রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরের আদেশ দেওয়া হয়েছে।
টিজি মাল্টি-স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদও উত্তীর্ণ হয়েছে তিন বছর আগে। সেখানে কর্তব্যরত কোনো চিকিৎসক বা নার্সের নিয়োগপত্র পাওয়া যায়নি। এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই আইসিইউ ও এনআইসিইউ পরিচালনা করা হচ্ছিল। প্রতিষ্ঠানটির যাবতীয় ক্লিনিক্যাল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে প্রাইম অর্থোপেডিক ও জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেখানে রোগীদের ভুল তথ্য দিয়ে আইসিইউতে ভর্তি রেখে ‘অপচিকিৎসা’র মাধ্যমে ভুয়া বিল তৈরি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পায় পরিদর্শন টিম। অপারেশন থিয়েটারের পরিবেশও ছিল নোংরা, যা রোগীদের সংক্রমণের ঝুঁকি তৈরি করছিল। প্রতিষ্ঠানটির আইসিইউ, এনআইসিইউ এবং ওটি কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ১০ শয্যার বিপরীতে ১৮ শয্যার কার্যক্রম পরিচালনা করায় রয়্যাল মাল্টি-স্পেশালিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ওটি ও ডায়াগনস্টিক কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাইম ব্লাড ব্যাংক পরিদর্শনের সময় বন্ধ পাওয়ায় তাদের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রেডিয়াম ব্লাড ব্যাংক অ্যান্ড টিসিকে জনবল সংক্রান্ত তথ্যে অসঙ্গতি ও কালার কোডিং না থাকায় শোকজ করার কথা বলা হয়েছে প্রতিবেদনে।
ঢাকা হেলথ কেয়ার হাসপাতালেও অপরিচ্ছন্ন পরিবেশ ও দক্ষ জনবলের অভাব দেখেছে পরিদর্শন দল।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
১৮ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১ দিন আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে