বসুন্ধরা শপিংমলে ৬ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ মে ২০২৬, ২০: ২০
মরদেহের প্রতীকী ছবি

রাজধানীর কারওয়ান বাজারে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ৬ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ এ ঘটনা ঘটে।

এক প্রত্যক্ষদর্শী নিরাপত্তাকর্মী জানান, তিনি কমপ্লেক্সের দক্ষিণ কোণে ডিউটি করছিলেন। হঠাৎ অপর পাশে দেখতে পান ৬ তলা থেকে একজন যুবক লাফ দেওয়ার ভঙ্গিতে মুহূর্তের মধ্যেই নিচে পড়ে গেছেন।

তিনি জানান, যুবকের হাতে মেয়েদের ছোট ভ্যানিটিব্যাগ সদৃশ কিছু একটা ছিল বলে তার মনে হয়েছে।

শপিং কমপ্লেক্সর নিচ তলার একটি দোকানের কর্মী রাজিবুল ইসলাম বলেন, ‘ঈদে কেনাকাটায় ব্যস্ত সবাই। এর বাইরে খুব বেশি খেয়াল করা হয় না। তবে, একটা আওয়াজ শুনে বাইরে তাকিয়ে দেখি একজন যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সম্ভবত তখনই তিনি মারা গেছেন। অনেকেই ধরাধরি করে হাসপাতালে নিয়ে যান।’

শপিং কমপ্লেক্সের সিনিয়র জিএম (হেড অফ অপারেশন) মেজর মিজান বলেন, ‌‘ছেলেটি ৭ তলা থেকে আত্মহত্যার উদ্দেশ্যে লাফ দেয়। তার পরিচয়ও জানা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে দুজন গার্ডের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশকে খবর দেয়া হয়েছে। আমরা জেনেছি তার কাছে একটা মোবাইল পাওয়া গেছে।’

তবে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্যকিছু তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ ক্যাশৈন্যু মারমা বলেন, ‘মৃত্যুর ঘটনাটি আমরা নিশ্চিত হতে পেরেছি। খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠিয়েছি। তারা ঘটনাটি খতিয়ে দেখছেন।’

রাজনীতি/এসআই

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকায় ২৪ ঘণ্টায় ৫১৪ জন গ্রেপ্তার, সবচেয়ে বেশি মিরপুরে

অভিযান চালিয়ে বিদেশি দুটি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি ম্যাগাজিন, ১১টি গুলি, তিনটি গুলির খোসা ও একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১টি ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

১ দিন আগে

জঙ্গলে তরুণের কঙ্কাল, পোশাক দেখে পরিচয় শনাক্ত করলেন বাবা

নিহত রাশেদুল ফুলপুর উপজেলার কৃষ্ণ মহেশপট্টি গ্রামের বাসিন্দা। বাবার সঙ্গে তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। তবে ইটভাটায় কাজ না থাকায় প্রায় দেড় মাস ধরে বাড়িতেই ছিলেন তিনি। এ সময় পাশের এলাকার তিন যুবকের সঙ্গে তার চলাফেরা ও আড্ডা বেড়ে যায়। তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবেও কাজ করতেন রাশেদুল।

১ দিন আগে

সার সংকটে উত্তাল উত্তরাঞ্চল, ভাঙচুর ও সড়ক অবরোধ

সার পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক পরিবেশকের গুদামে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। একই দাবিতে জেলার ভূরুঙ্গামারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। পর্যাপ্ত সার সরবরাহ ও কথিত সার সিন্ডিকেট ভাঙার দাবিতে লালমনিরহাটেও মহাসড়ক অবরোধ করা হয়েছে।

২ দিন আগে

সংঘাত নয়, সহিষ্ণুতার রাজনীতি চাইলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে মামলা-মোকদ্দমা তুলনামূলক কম এবং এখানকার মানুষ শান্তিপূর্ণ পরিবেশে থাকতে চান। সেই পরিবেশ ধরে রাখতে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ জরুরি।

২ দিন আগে
Advertisement