ভোলার বাজারে কমেছে সবজির দাম

বাসস

ভোলার বিভিন্ন হাট বাজার গুলোতে কমে গেছে সব ধরনের সবজির মূল্য। গত এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজিপ্রতি সবজির মূল্য কমেছে ১০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত। বাজার মূল্য সহনীয় পর্যায়ে থাকায় স্বস্তি প্রকাশ করেছে ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়াতে মূল্য কমেছে। আজ শুক্রবার সকালে জেলা শহরের সর্ববৃহৎ কাঁচা বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।


পাইকারি আড়ৎদাররা জানান, আজ রেখার পাইকারি দাম কেজিপ্রতি ১০-১৫ টাকা কমে ৪-৫ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ২০-২৫ টাকা কমে গিয়ে বিক্রি হচ্ছে ১০-১২টাকায়। একইভাবে টমেটো বিক্রি হচ্ছে ১৮-২০ টাকা, মিষ্টি কুমড়ো ১০-১২ টাকা, ফুলকপি ২০-২৫  টাকা, বাঁধাকপি প্রতিপিস ১০-১২ টাকা, ধুন্দুল ২০ টাকা কেজি, করলা ৩৫ টাকা, শসা বিক্রি হচ্ছে ১৮ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, বরবটি ১৮ থেকে ২০ টাকা এবং লাউ প্রতি পিস ২০-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে সবজির মূল্য কমে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।


ভোলা কাঁচাবাজার কাঁচামাল আড়ৎ মালিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম বাসস’কে জানান, গত এক সপ্তাহের ব্যবধানে সবজির সরবরাহ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তাই দাম কমে গেছে। আর বাজারের সকল সবজিই স্থানীয়ভাবে উৎপাদিত। আমরা যখন জেলার বাইরের অন্য জেলা থেকে সবজি আমদানি করি, তখন স্বাভাবিকভাবে দামটা একটু বেশি থাকে। আর স্থানীয় সবজি বাজারে উঠলে দাম কম হয়।


 জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাধারণ সম্পাদক মো. সুলাইমান বলেন, রোজার প্রথম দিকেও সবজির মূল্য চড়া ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে আবহাওয়া খারাপ থাকায় মাঠের সবজি পচনের আশংকায় তা বাজারজাত করছে কৃষকরা। ফলে সবজির আমদানি বৃদ্ধি পাওয়াতে মূল্য কমে গিয়েছে। তাই সবজির মূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং এর উপরে জোর দেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৭ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২০ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

২১ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে